এই সিনেমায় তারাই নায়ক, করবেন এভারেস্ট জয়!

বিনোদন ডেস্ক
১৯ অক্টোবর ২০২২, ০০:০৯আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ০০:৩৫

নায়ক-নায়িকা ছাড়া সিনেমা হয় না, এই ধারণা রূপালি জগতের অধিকাংশ মানুষ বিশ্বাস করেন, মেনেও চলেন। এই অলিখিত নিয়মের বাইরেও অবশ্য সিনেমা নির্মিত হয়, সাফল্য-জনপ্রিয়তার মুখও দেখে। তবে সেগুলোতেও থাকে নানা বয়সী অভিনেতা-অভিনেত্রীর সম্মিলন। কিন্তু যদি এমন হয়, একটি সিনেমার কেন্দ্রীয় চরিত্রে চারজন জ্যেষ্ঠ অভিনেতা, তাহলে কেমন হবে?
 
উত্তর নিয়ে ভাবতে হবে না। কারণ প্রশ্নের জবাব কিছুটা প্রকাশ্যে এসে গেছে। সিনেমার নাম ‘উঁচাই’। 

মঙ্গলবার (১৮ অক্টোবর) প্রকাশ হয়েছে এর ট্রেলার। সুরজ বরজাতিয়া পরিচালিত এই সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, অনুপম খের, বোমান ইরানি ও ড্যানি ডেনজংপা। যারা প্রত্যেকেই বয়সের নিরিখে জীবনের প্রান্তে রয়েছেন।
 
বিস্ময়কর ব্যাপার হলো, এই সিনেমার প্রেক্ষাপট পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট ঘিরে। চার বন্ধুর একজনের (ড্যানি) প্রবল ইচ্ছে এভারেস্টে যাওয়ার। কিন্তু বাকি তিন বন্ধুর সাহস কুলোয় না। আবার বয়সের কারণে শরীরও সায় দেয় না। ইচ্ছেটা অপূর্ণ রেখেই মারা যান ড্যানি। এরপর বাকি তিনজন (অমিতাভ, অনুপম ও বোমান) সিদ্ধান্ত নেন, প্রিয় বন্ধুর অস্থি বিসর্জন সেখানেই হবে, যেখানে যাওয়ার ইচ্ছেটা সারাজীবন পুষে রেখেছিলেন তিনি। এরপরই শুরু হয় তাদের এভারেস্টের বেজক্যাম্প অভিযান।

অন্তর্জালে ট্রেলার প্রকাশের পর দারুণ সাড়া পাচ্ছে। এমন একটি গল্প এবং চারজন জ্যেষ্ঠ অভিনেতাকে নিয়ে কাজ করায় নির্মাতাকে সাধুবাদ দিচ্ছে দর্শকরা।

এই সিনেমায় আরও অভিনয় করেছেন জ্যেষ্ঠ অভিনেত্রী নীনা গুপ্তা। এছাড়া একটি পার্শ্ব চরিত্রে আছেন পরিণীতি চোপড়া। রাজশ্রী প্রোডাকশন থেকে নির্মিত সিনেমাটি মুক্তি পাবে আগামী ১১ নভেম্বর।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/কেআই/এমএম/
সম্পর্কিত
ঢাকাই ‘প্রিন্স’র জন্য অমিতাভ বচ্চনের শুভকামনা
ঢাকাই ‘প্রিন্স’র জন্য অমিতাভ বচ্চনের শুভকামনা
অমিতাভের জন্মদিনে বিশেষ অতিথি বাপ-বেটা
অমিতাভের জন্মদিনে বিশেষ অতিথি বাপ-বেটা
বন্যার কবলে অমিতাভের বাংলো   
বন্যার কবলে অমিতাভের বাংলো   
না ফেরার দেশে ‘ডন’ খ্যাত নির্মাতা চন্দ্র বারোট
না ফেরার দেশে ‘ডন’ খ্যাত নির্মাতা চন্দ্র বারোট
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প