বন্যার কবলে অমিতাভের বাংলো   

বিনোদন ডেস্ক
২০ আগস্ট ২০২৫, ১৬:৪৭আপডেট : ২০ আগস্ট ২০২৫, ১৬:৪৯

মুম্বাইয়ের প্রবল বর্ষণে সাধারণ মানুষের জীবন নাজেহাল। এই বিপর্যয়ের মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও হঠাৎ করেই ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে, জুহু এলাকায় মেগাস্টার অমিতাভ বচ্চনের বাংলো ‘প্রতিক্ষা’ বৃষ্টির পানিতে ডুবে গেছে।

এই বাংলোতেই বিগ বি প্রথম তার বাবা-মায়ের সঙ্গে থাকতেন। বাংলোর বাইরে ও ভেতরে পানি ঢুকে গেছে। এটি সেই দুইশ কোটি রুপির বাংলো যা তিনি সম্প্রতি কন্যা শ্বেতা বচ্চনকে উপহার দিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় একটি চুয়াল্লিশ সেকেন্ডের ক্লিপ ঘুরে বেড়াচ্ছে যেখানে দেখা যাচ্ছে প্রতিক্ষা গোড়ালি পর্যন্ত বৃষ্টির পানিতে ডুবে আছে

বলা প্রয়োজন, ১৯৭৬ সালে প্রথম বাংলোটি কিনেছিলেন অমিতাভ বচ্চন, যার বর্তমান মূল্য ৫০ কোটি রুপিরও  বেশি। এই বাড়িতেই তার দুই সন্তান শ্বেতা বচ্চন ও অভিষেক বচ্চনের জন্ম হয়েছিল। বাড়িটির নামকরণ করেছিলেন বিগ বি-র বাবা তথা বিখ্যাত কবি হরিবংশ রাই বচ্চন।

প্রথমদিকে অমিতাভ তার বাবা হরিবংশ রাই বচ্চন এবং মা তেজি বচ্চনের সাথে এই বাড়িতে থাকতেন। পরে পুরো পরিবার তাদের বর্তমান বাড়ি জলসায় চলে যায়, যা প্রতীক্ষা থেকে প্রায় এক কিলোমিটার দূরে।

উল্লেখ্য, ভারতীয় আবহাওয়া বিভাগ বুধবার মুম্বাই এবং মহারাষ্ট্রের অন্যান্য কিছু জেলায় ভারী বৃষ্টিপাত এবং বজ্রপাতের সতর্কতা জারি করেছে। সেখানকার বাসিন্দাদের ঘরের ভেতরে থাকতে অনুরোধ করা হয়ছে এবং বন্যাপ্রবণ এলাকায় যাওয়া এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র: এনডিটিভি

/সিবি/
সম্পর্কিত
অমিতাভ বচ্চন সম্পর্কে সাইফ আলির কে হন, জানালেন বিগ বি
অমিতাভ বচ্চন সম্পর্কে সাইফ আলির কে হন, জানালেন বিগ বি
বিবাহিত পুরুষদের যে বিষয়ে সতর্ক করলেন অমিতাভ
বিবাহিত পুরুষদের যে বিষয়ে সতর্ক করলেন অমিতাভ
স্ত্রী জয়া বচ্চনের বকুনি থেকে বাঁচতে কী করেন অমিতাভ, ফাঁস করলেন বিগ বি
স্ত্রী জয়া বচ্চনের বকুনি থেকে বাঁচতে কী করেন অমিতাভ, ফাঁস করলেন বিগ বি
৮৩ বছর বয়সেও অমিতাভ বচ্চনের ফিটনেস রুটিন কেমন, জানালেন প্রশিক্ষক
৮৩ বছর বয়সেও অমিতাভ বচ্চনের ফিটনেস রুটিন কেমন, জানালেন প্রশিক্ষক
বিনোদন বিভাগের সর্বশেষ
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
‘সে পুরো ঘর সামলায়’, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া ঘোষাল
‘সে পুরো ঘর সামলায়’, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া ঘোষাল
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই