ঢাকাই ‘প্রিন্স’র জন্য অমিতাভ বচ্চনের শুভকামনা

বিনোদন রিপোর্ট
০৯ নভেম্বর ২০২৫, ১৭:০৫আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ২২:৪৩

ঘটনাটি বেশ। ঢাকাই কোনও সিনেমার শুটিং শুরুর আগেই সেটি সম্পর্কে জানলেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। এমনকি জানালেন শুভকামনাও। আর সেই ছবির নায়ক যদি হয় শাকিব খান, তবে তো ষোলআনা পূর্ণ টিম ‘প্রিন্স’-এর জন্য।

অনেকেই জানেন, দেশের মেধাবী নির্মাতা আবু হায়াত মাহমুদ নির্মাণ করছেন ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’। এর নায়ক শাকিব খান। সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে মুম্বাই। কারণ এই সিনেমার সিনেমাটোগ্রাফার বলিউডের অমিত রায়।

মূলত তার সঙ্গে সিনেমার শুটিং পরিকল্পনা করতেই মুম্বাই হাজির হলেন ‘প্রিন্স’ নির্মাতা আবু হায়াত মাহমুদ ও প্রযোজক শিরিন সুলতানা। একই সময়ে অমিত রায় নির্মাণ করছিলেন একটি টিভিসি। সেটির মডেল অমিতাভ বচ্চন। সেই সুবাদে অমিতাভের সেটে ঢাকাই নির্মাতা-প্রযোজককে আমন্ত্রণ জানান অমিত রায়। পরিচয় করিয়ে দেন, জানান ‘প্রিন্স’ প্রসঙ্গে।

মুম্বাই থেকে আবু হায়াত মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটা অসাধারণ একটা অভিজ্ঞতা। আমরা মুম্বাই এসেছি অমিত রায়ের সঙ্গে শুটিং প্ল্যান করার জন্য। এরমধ্যে ৮ নভেম্বর ওনার একটা টিভিসির শুটিং চলছিলো। আমদের সেখানে নিমন্ত্রণ করেন। অমিতাভ সাহেবের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিলেন। প্রাইসলেস একটা মুহূর্ত আমার জন্য। এখন পর্যন্ত আমার জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত এটি।’ শিরিন সুলতানা, অমিতাভ বচ্চন, আবু হায়াত মাহমুদ ও অমিত রায় নির্মাতা জানান অমিতাভ বচ্চনের সঙ্গে আলাপের প্রসঙ্গেও। তার ভাষ্যে, ‘‘আমি ওনাকে বললাম আপনি তো বাংলাতেও কথা বলতে পারেন। তিনি বলেন, পারি অল্প অল্প। তবে বুঝতে পারি পুরোটা। এরপর তিনি আমাদের সিনেমাটি প্রসঙ্গে জানলেন। সিনেমাটির জন্য শুভকামনা জানালেন। এরপর আমরা ছবি তোলার অনুমতি চাইলাম। হাসিমুখে আমাদের সঙ্গে দাঁড়ালেন। বুকটা আসলে ভরে গেলো। মনে হলো ‘প্রিন্স’ আমাকে এমন আরও অনেক অসাধারণ অভিজ্ঞতার মধ্য দিয়ে নিয়ে যাবে।’’

জানা গেছে, শাকিব খান চূড়ান্ত হলেও এখন চলছে বাকি কাস্টিং ও শুটিং লোকেশন নির্বাচনের পরিকল্পনা। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে শুটিং। ভারত-বাংলাদেশ মিলিয়েই সিনেমাটির শুটিং করার পরিকল্পনা আবু হায়াত মাহমুদের।  

নির্মাতা বলেন, ‘পুরো কাস্টিংসহ শুটিং প্ল্যান এক সপ্তাহের মধ্যে জানাতে পারবো। মূলত সেই বিষয়গুলো চূড়ান্ত করতেই আমাদের মুম্বাই সফর।’

/এমএম/
সম্পর্কিত
অমিতাভ বচ্চন সম্পর্কে সাইফ আলির কে হন, জানালেন বিগ বি
অমিতাভ বচ্চন সম্পর্কে সাইফ আলির কে হন, জানালেন বিগ বি
বিবাহিত পুরুষদের যে বিষয়ে সতর্ক করলেন অমিতাভ
বিবাহিত পুরুষদের যে বিষয়ে সতর্ক করলেন অমিতাভ
স্ত্রী জয়া বচ্চনের বকুনি থেকে বাঁচতে কী করেন অমিতাভ, ফাঁস করলেন বিগ বি
স্ত্রী জয়া বচ্চনের বকুনি থেকে বাঁচতে কী করেন অমিতাভ, ফাঁস করলেন বিগ বি
৮৩ বছর বয়সেও অমিতাভ বচ্চনের ফিটনেস রুটিন কেমন, জানালেন প্রশিক্ষক
৮৩ বছর বয়সেও অমিতাভ বচ্চনের ফিটনেস রুটিন কেমন, জানালেন প্রশিক্ষক
বিনোদন বিভাগের সর্বশেষ
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
‘সে পুরো ঘর সামলায়’, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া ঘোষাল
‘সে পুরো ঘর সামলায়’, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া ঘোষাল
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই