সর্বকালের সেরার স্বীকৃতি পেলো ‘পথের পাঁচালী’

বিনোদন ডেস্ক
২২ অক্টোবর ২০২২, ০০:০৮আপডেট : ২২ অক্টোবর ২০২২, ০০:০৮

সত্যজিৎ রায়; এই একটি নামের সঙ্গে জড়িয়ে আছে বাংলা ভাষার চলচ্চিত্রের অনেক গৌরব ও ইতিহাসের গল্প। তার অনবদ্য সব সৃষ্টি সময়ের সীমান্ত ভেদ করে এখনও মুগ্ধতা ছড়ায়। অস্কারজয়ী এই নির্মাতার প্রথম সিনেমা ‘পথের পাঁচালী’। যেটা মুক্তি পায় ১৯৫৫ সালে। বিভিন্ন প্রজন্মের দর্শকের কাছে এটি অসামান্য ভালোবাসা পেয়েছে। এবার এলো সমালোচকদের আনুষ্ঠানিক স্বীকৃতি।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস (ফিপরেস্কি)-র জরিপ অনুসারে, ভারতের সর্বকালের সেরা সিনেমা ‘পথের পাঁচালী’। শতাধিক ভাষার দেশ ভারতের সমস্ত ইন্ডাস্ট্রির সিনেমাকে টপকে সেরার খেতাব পেলো সত্যজিতের এই অমর সৃষ্টি।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিশেষ এই তালিকা প্রকাশ করেছে ফিপরেস্কি-ইন্ডিয়া বিভাগ। সংগঠনটির ৩০ জন সদস্যের ভোটে তালিকাটি প্রস্তুত করা হয়েছে। এতে স্থান পেয়েছে দশটি সিনেমা। এর মধ্যে পাঁচটি হিন্দি, তিনটি বাংলা, একটি মালায়লাম ও একটি কন্নড় ভাষার সিনেমা। জনপ্রিয় ইন্ডাস্ট্রি তামিল ও তেলেগুর কোনও সিনেমা তালিকায় স্থান পায়নি।

ফিপরেস্কির এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ঋত্বিক ঘটক নির্মিত বাংলা সিনেমা ‘মেঘে ঢাকা তারা’। এটি মুক্তি পেয়েছিলো ১৯৬০ সালে। এরপর যথাক্রমে রয়েছে- মৃণাল সেন নির্মিত ‘ভুবন শোম’ (১৯৬৯), আদুর গোপালকৃষ্ণানের ‘এলিপ্পাথায়াম’ (১৯৮১), গিরিশ কাসারাভাল্লি পরিচালিত ‘ঘটশ্রদ্ধা’ (১৯৭৭), এমএস সাথ্যু নির্মিত ‘গরম হাওয়া’ (১৯৭৩), সত্যজিৎ রায়ের ‘চারুলতা’ (১৯৬৪), শ্যাম বেনেগালের ‘অঙ্কুর’ (১৯৭৪), গুরু দত্তের ‘পিয়াসা’ (১৯৫৭) ও রমেশ সিপ্পি নির্মিত ‘শোলে’ (১৯৭৫)।

সর্বকালের সেরা দশটি ভারতীয় সিনেমা উল্লেখ্য, ‘পথের পাঁচালী’র মাধ্যমে শুধু সত্যজিৎ রায়ের অভিষেক হয়নি, বাংলা তথা পুরো উপমহাদেশের চলচ্চিত্রে নতুন এক ধারা জাগ্রত হয়। যা ক্রমশ পরিণত হয়ে এখন অনেক বেশি প্রতিষ্ঠিত। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘পথের পাঁচালী’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি বানিয়েছিলেন সত্যজিৎ রায়। পরবর্তীতে এর দুটি সিক্যুয়েল নির্মিত হয়, এগুলো হলো ‘অপরাজিতা’ ও ‘অপুর সংসার’। তিনটি সিনেমাকে একসঙ্গে অপু ট্রিলজি বলে অভিহিত করা হয়।

উল্লেখ্য, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস (ফিপরেস্কি) প্রতিষ্ঠিত হয় ১৯৩০ সালে। কান চলচ্চিত্র উৎসব, টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ভেনিস চলচ্চিত্র উৎসব ভিয়েনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবসহ বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে তারা পুরস্কার দিয়ে থাকে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

/কেআই/
সম্পর্কিত
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
মোদির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল গান্ধী আটক
মোদির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল গান্ধী আটক
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর