শুভ জন্মদিন

মধ্যরাতে চমকে গেলেন মিম

বিনোদন রিপোর্ট
১০ নভেম্বর ২০২২, ১৩:৪৮আপডেট : ১০ নভেম্বর ২০২২, ১৫:২৮

এক বছর আগ পর্যন্ত বিদ্যা সিনহা মিমের জন্য আজকের (১০ নভেম্বর) দিনটা ছিলো একটি কারণে স্পেশাল। সেটা হলো তার জন্মদিন। তবে গেলো বছর থেকে যুক্ত হয়েছে আরেকটি বিশেষত্ব; তার বাগদান। ব্যাংকার সনি পোদ্দারের সঙ্গে এই দিনেই আংটি বদল করেছিলেন ‘পরাণ’ নায়িকা। তাই এবারের ১০ নভেম্বর মিমের জন্য অন্য যেকোনও সময়ের চেয়ে অধিক তাৎপর্যপূর্ণ।

আয়োজনেও সেই আঁচ পেলেন মিম। বুধবার (৯ নভেম্বর) একটি অনলাইন প্রতিষ্ঠানের লাইভে অংশ নিয়েছিলেন তিনি। সেটা সেরে বাসায় ফিরতে ফিরতে জন্মদিনের প্রহর শুরু হয়ে যায়। ভেবেছিলেন, বাসার সবাই ঘুমিয়ে পড়েছেন! অথচ ঘরে ঢুকেই পেলেন সারপ্রাইজ। স্বামী সনি পোদ্দার তার জন্য শুধু কেক-উপহার নয়, কাছের মানুষদেরও হাজির করে রেখেছেন।
 
বাংলা ট্রিবিউনের কাছে জন্মদিন ও এনগেজমেন্ট ডে’র প্রথম মুহূর্তের কথা মিম নিজেই জানালেন। তার ভাষ্য, ‘লাইভ অনুষ্ঠানটিতে বাবাও আমার সঙ্গে ছিলেন, তাই এবারের জন্মদিনে তিনিই সবার আগে শুভেচ্ছা জানিয়েছেন। তখন থেকেই মা আর সনিকে মিস করছিলাম। তবে বাসায় ফিরেই তাদের সবাইকে পেয়েছি। সনি জানে, যে মানুষগুলো আমার সবচেয়ে কাছের, তাদের সবাইকে বাসায় হাজির করেছে।’

মিম জানালেন, প্রায় ১৫টি কেক আনা হয়েছে তার জন্মদিনের প্রথম উদযাপনের জন্য। এরপর কেক কেটে পরিবারের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন নায়িকা। সেই আড্ডা গড়ায় ভোররাত পর্যন্ত।
 
এদিকে বিশেষ দিনটি উপলক্ষে স্বামী সনি পোদ্দারের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় মিম বলেছেন, ‘১০ নভেম্বর আমার জীবনের খুব বিশেষ একটি দিন। আমার জন্মদিন ছাড়াও এই দিনে আমি আমার ভালোবাসার সঙ্গে আংটি বদল করেছি। তোমাকে ভালোবাসি প্রিয়।’

উল্লেখ্য, সনি পোদ্দারের সঙ্গে প্রায় ছয় বছর লুকিয়ে প্রেম করেছেন মিম। এরপর গেলো বছরের ১০ নভেম্বর তারা পারিবারিক আয়োজনে আংটি বদল করেন। চলতি বছরের ৪ জানুয়ারি জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে দাম্পত্য জীবন শুরু করেন এই জুটি।

/কেআই/এমএম/
সম্পর্কিত
এবার গ্ল্যামার ফ্রেমের বাইরে...
এবার গ্ল্যামার ফ্রেমের বাইরে...
এবার ফেরার পালা...
এবার ফেরার পালা...
মিমের ব্যক্তিজীবনের অজানা অধ্যায়
মিমের ব্যক্তিজীবনের অজানা অধ্যায়
প্রকৃতিকন্যা মিম
প্রকৃতিকন্যা মিম
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প