‘মান্নাত’র নেমপ্লেটে হীরা, গৌরী দিলেন ভিন্ন তথ্য!

বিনোদন ডেস্ক
২২ নভেম্বর ২০২২, ১৯:৫৭আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ১৩:০৪

বলিউড বাদশাহ শাহরুখ খানের বাড়ি ‘মান্নাত’ মুম্বাইবাসীর জন্য দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। প্রতিদিনই অগণিত মানুষ এই বাড়ির সামনে আসেন, অপেক্ষায় থাকেন প্রিয় তারকার দেখা পাওয়ার। সম্প্রতি বিখ্যাত বাড়িটির নেমপ্লেট পরিবর্তন করা হয়েছে। এটা নিয়েও আলোচনার শেষ নেই।

শোনা যাচ্ছিলো, নতুন নেমপ্লেটটি বানানো হয়েছে হীরা দিয়ে। হীরার ওপর কালো রঙে লেখা হয়েছে ‘মান্নাত’। আরেক পাশে লেখা বাড়ির ঠিকানা- ‘ল্যান্ডস এন্ড’। এক ভক্ত নতুন এই নেমপ্লেটের সামনে দাঁড়িয়ে ছবি তুলে পোস্ট দেন, এরপর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায় এবং খবরের শিরোনামে উঠে আসে।

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, হীরা দিয়ে বানানো এই নেমপ্লেটের পেছনে ৪৪ লাখ টাকা খরচ করেছেন শাহরুখ খান।

কিন্তু এসব গুঞ্জনে জল ঢেলে দিলেন শাহরুখপত্নী গৌরী খান। মঙ্গলবার (২২ নভেম্বর) তিনি জানালেন, তার ডিজাইনে নতুন এই নেমপ্লেট মূলত স্বচ্ছ পদার্থ ও কাঁচের স্ফটিক দিয়ে বানানো হয়েছে। এদিন বাড়ির নেমপ্লেটের সঙ্গে দাঁড়িয়ে তোলা একটি ছবি টুইটারে শেয়ার করেন গৌরী।

আর বলেন, ‘আপনার বাড়ির মূল দরজা হলো আপনার পরিবার ও বন্ধুদের প্রবেশের জায়গা। সুতরাং নেমপ্লেট ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে। আমরা স্বচ্ছ উপাদান ও কাঁচের স্ফটিক বেছে নিয়েছি, যা ইতিবাচক এবং শান্ত ভাবনা ফুটিয়ে তোলে।’

গৌরী খানের টুইট এর আগে ‘মান্নাত’ নেমপ্লেট ছিলো কালো, তার মধ্যে সাদা রঙে নাম লেখা ছিলো।

এদিকে শাহরুখ খান বর্তমানে ব্যস্ত আছেন ‘ডানকি’ সিনেমার শুটিংয়ে। জনপ্রিয় নির্মাতা রাজকুমার হিরানির পরিচালনায় ছবিটির কিছু অংশের চিত্রায়ন চলছে সৌদি আরবে। এছাড়া আগামী জানুয়ারিতেই নতুন ছবি ‘পাঠান’ নিয়ে আসছেন কিং খান। যেখানে তার সঙ্গে দেখা যাবে দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামকে। ২৫ জানুয়ারি ছবিটি মুক্তি পাবে।

সূত্র: বলিউডলাইফ

/কেআই/
সম্পর্কিত
কলকাতায় এক মঞ্চে মেসি-শাহরুখ
কলকাতায় এক মঞ্চে মেসি-শাহরুখ
বিতর্ক তুঙ্গে: কে কাকে কপি করলেন!
বিতর্ক তুঙ্গে: কে কাকে কপি করলেন!
ভক্তদের সঙ্গে আলাপে মজেছেন শাহরুখ
ভক্তদের সঙ্গে আলাপে মজেছেন শাহরুখ
শাহরুখকে ‘একঘেয়ে অভিনেতা’ বললেন নাসিরুদ্দিন!
শাহরুখকে ‘একঘেয়ে অভিনেতা’ বললেন নাসিরুদ্দিন!
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প