শুভর ভালোবাসা!

বিনোদন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০১৬, ০০:০০আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:০২

শুভ ডি রকস্টার শুভ এখন থাকেন অস্ট্রেলিয়া। এবার দেশে এসেছেন ঝটিকা সফরে। এরমধ্যেই ভালোবাসা দিবস নিয়ে নতুন গান তৈরি করেছেন। আর এটি প্রকাশ হবে ১৩ ফেব্রুয়ারি রাতে। চলতি মাসের ১৬ তারিখে আসবে এর ভিডিও।
শুভ জানালেন, গানের নাম 'ভালোবাসার এই দিনে‌'। এর কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সংগীতে আছেন আমজাদ হোসেন। সুর করেছেন শুভ নিজেই।
শুভ বলেন, ‌'‌'আমি ১৮ ফেব্রুয়ারি আবার অস্ট্রেলিয়া যাব। এরমধ্যেই দ্রুত কিছু কাজ করেছি। 'ভালোবাসার এই দিনে‌' গানটি এর মধ্যে অন্যতম। এটির বিপণন ও পরিবেশনায় থাকবে ই-টিউনস।''
এদিকে শুভ জানালেন, ডিজে রাহাতের একটি প্রকল্পে কাজ করছেন তিনি। শুরু করেছেন নিজের চতুর্থ অ্যালবামের কাজও।
অস্ট্রেলিয়া যাওয়ার আগে টানা চারটি কনসার্টে অংশ নেবেন ২০০৮ সালের সাউথ এশিয়ান সুপারস্টার বিজয়ী এ তারকা।

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?