বাবা-মার হাত ধরেই সিনেমায় আরিয়ান খান

বিনোদন ডেস্ক
০৭ ডিসেম্বর ২০২২, ১২:৫৯আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ১৮:২১

বলিউডের সবচেয়ে বড় তারকার পুত্র বলে কথা। তাকে ঘিরে আলোচনার পারদ বরাবরই চড়া থাকে। তাছাড়া চেহারায় তিনি বাবার ‘জেরক্স কপি’ বলেও মনে করেন সবাই। সুতরাং তাকে সিনেমায় দেখার ইচ্ছে দর্শকের মনে জাগতেই পারে।

দর্শকের সেই ইচ্ছে এবার পূর্ণতা পেতে যাচ্ছে। সিনেমায় নাম লিখিয়েছেন শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। তবে অভিনেতা নয়, তিনি হিন্দি সিনেমায় আসছেন নির্মাতা হয়ে। আরিয়ান নিজেই ইনস্টাগ্রামে ঘোষণাটি দিয়েছেন।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) একটি ছবি শেয়ার করেন আরিয়ান। সেখানে একটি ক্ল্যাপবোর্ড রয়েছে, যেটাতে রেড চিলিস এন্টারটেইনমেন্টের নাম লেখা। এর পাশে রয়েছে চিত্রনাট্যের খাতা। ছবির ক্যাপশনে জুনিয়র শাহরুখ লিখলেন, ‘লেখা সম্পন্ন। অ্যাকশন বলার জন্য অপেক্ষা করতে পারছি না!’

রেড চিলিস এন্টারটেইনমেন্ট হলো শাহরুখ খান ও তার স্ত্রী গৌরী খানের প্রতিষ্ঠান। এটি বলিউডের অন্যতম বড় প্রযোজনা প্রতিষ্ঠান। এখান থেকেই নিজের জার্নি শুরু করছেন আরিয়ান।

এদিকে পুত্রের পোস্টে ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন শাহরুখ খানও। মন্তব্যের ঘরে লিখেছেন, ‘ওয়াও! চিন্তা করা, বিশ্বাস করা, স্বপ্ন দেখা শেষ, এবার সাহসের পালা। তোমার প্রথম ছবির জন্য অনেক শুভকামনা। এটা সবসময়ই বিশেষ।’

আরিয়ানের পোস্টে বাবা শাহরুখ ও মা গৌরী খানের মন্তব্য বাবার মন্তব্যের বিপরীতে ছেলেও সাড়া দিলেন। আরিয়ান বলেছেন, ‘ধন্যবাদ তোমাকে। শুটিং সেটে তোমাকে দেখার প্রত্যাশায় থাকলাম।’

মা গৌরী খানও ছেলের জন্য শুভকামনা জানালেন। তার মন্তব্য, ‘দেখার অপেক্ষা করতে পারছি না।’

উল্লেখ্য, শাহরুখ খান ও গৌরী খানের বড় ছেলে আরিয়ান খান। এই দম্পতির আরও দুই সন্তান রয়েছে। এরমধ্যে এক কন্যা সুহানা খান ও ছোট ছেলে আব্রাম খান।

সূত্র: এনডিটিভি   

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
কলকাতায় এক মঞ্চে মেসি-শাহরুখ
কলকাতায় এক মঞ্চে মেসি-শাহরুখ
বিতর্ক তুঙ্গে: কে কাকে কপি করলেন!
বিতর্ক তুঙ্গে: কে কাকে কপি করলেন!
ভক্তদের সঙ্গে আলাপে মজেছেন শাহরুখ
ভক্তদের সঙ্গে আলাপে মজেছেন শাহরুখ
শাহরুখকে ‘একঘেয়ে অভিনেতা’ বললেন নাসিরুদ্দিন!
শাহরুখকে ‘একঘেয়ে অভিনেতা’ বললেন নাসিরুদ্দিন!
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প