জয়ার বলিউড শুটিং শুরু, আছেন ‘চার্লি’ অভিনেত্রীও

বিনোদন ডেস্ক
০৭ ডিসেম্বর ২০২২, ১৫:১৬আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ১৮:৩৭

সপ্তাহ খানেক আগেই খবরটি ছড়ায়; হিন্দি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ঢাকার অভিনেত্রী জয়া আহসান। যেখানে তিনি স্ক্রিন শেয়ার করবেন বলিউডের এই সময়ের দাপুটে অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে। এছাড়াও থাকছেন ‘দিল বেচারা’ খ্যাত সানজানা সাঙ্ঘি। খবরটি নিয়ে অবশ্য স্পষ্টভাবে কিছু বলেননি জয়া। অস্বীকার যেমন করেননি, তেমনি সত্যতার স্বীকারোক্তিও দেননি।

তবে এক সপ্তাহ পর সব কিছু পরিষ্কার হয়ে গেলো। পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে একফ্রেমে দেখা দিলেন জয়া। শুরু হয়েছে তাদের নতুন সিনেমাটির কাজ। শোনা গেছে, ছবিটির নাম ‘করক সিং’। তবে ভারতীয় গণমাধ্যম বলছে, নাম এখনও চূড়ান্ত হয়নি।

বুধবার (৭ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। এর আগে সিনেমার টিম একসঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন। সেই ছবির সূত্রেই পাওয়া গেলো আরও একটি চমক। ছবিটিতে থাকছেন মালায়লাম তারকা পার্বতী থিরুবথু। যিনি তুমুল জনপ্রিয় সিনেমা ‘চার্লি’তে অভিনয় করেছিলেন।

প্রথম হিন্দি সিনেমায় পঙ্কজ ত্রিপাঠি, পার্বতী ও সানজানার মত সহশিল্পী পেয়েছেন জয়া। নির্মাণে ‘অন্তহীন’, ‘বুনো হাঁস’, ‘পিঙ্ক’ খ্যাত অনিরুদ্ধ রায় চৌধুরী। নিঃসন্দেহে বলিউডে দারুণ অভিষেক হতে যাচ্ছে তার। ছবিটি প্রযোজনা করছে উইজ ফিল্মস।

জয়া আহসান বলেছেন, ‘এটা আমার প্রথম হিন্দি ছবি এবং এখানে আমার চরিত্রটি গল্পের অবিচ্ছেদ্য অংশ। যখন আমার কাছে এই ছবির প্রস্তাব আসে, আমি রোমাঞ্চিত হয়েছি এবং তাৎক্ষণিক হ্যাঁ বলে দিয়েছি। কারণ অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালক, সঙ্গে পঙ্কজ ত্রিপাঠির মতো সহশিল্পী। আমি বরাবরই চেয়েছিলাম তাদের দুজনের সঙ্গে কাজ করতে এবং সেটা আমার প্রথম হিন্দি ছবিতেই হয়ে গেলো! কাজটি নিয়ে আমি খুব উচ্ছ্বসিত।’

আনুষ্ঠানিকভাবে জয়ার বলিউড মিশন শুরু পঙ্কজ ত্রিপাঠির ভাষ্য, ‘এই সিনেমায় যুক্ত হওয়ার পেছনে তিনটি কারণ আছে। প্রথমত, আমি ইদানিং অনেক স্ক্রিপ্ট পড়েছি, তবে এটা অন্যতম সেরা। দ্বিতীয়ত, অনিরুদ্ধ রায় চৌধুরীর মতো অসাধারণ নির্মাতার সঙ্গে কাজ করার ইচ্ছে আগে থেকেই ছিলো। আর তৃতীয়ত, উইজ ফিল্ম একটি দারুণ প্রযোজনা প্রতিষ্ঠান।’

মালায়লাম তারকা পার্বতী জানিয়েছেন, তিনি ছবিটিকে নিজেকে ভাঙা এবং নতুন কিছু শেখার সুযোগ হিসেবে গ্রহণ করেছেন। কেননা এখানে পঙ্কজ ত্রিপাঠির মতো শিল্পী রয়েছেন।

জানা গেছে, ছবিটি ইনভেস্টিগেটিভ ড্রামা ঘরানার, যেখানে একটি ভেঙে যাওয়া পরিবারের এক হওয়ার হৃদয়স্পর্শী গল্প রয়েছে। এই গল্প লিখেছেন বিরাফ সরকারি, রিতেশ শাহ ও অনিরুদ্ধ রায় চৌধুরী।

সূত্র: বলিউড হাঙ্গামা

/কেআই/
সম্পর্কিত
ঘোড়ার মাংসের বাণিজ্য নিষেধ চেয়ে হাইকোর্টে জয়া আহসানের রিট
ঘোড়ার মাংসের বাণিজ্য নিষেধ চেয়ে হাইকোর্টে জয়া আহসানের রিট
এবার কনটেন্ট ক্রিয়েটর রূপে হাজির হলেন জয়া
এবার কনটেন্ট ক্রিয়েটর রূপে হাজির হলেন জয়া
চেনা দেশের অচেনা গল্প তুলে ধরবে ‘পথের গল্প’
চেনা দেশের অচেনা গল্প তুলে ধরবে ‘পথের গল্প’
রাহুলকে হারিয়ে স্মৃতিকাতর জয়া, প্রিয়াঙ্কাকে দিলেন সাহস
রাহুলকে হারিয়ে স্মৃতিকাতর জয়া, প্রিয়াঙ্কাকে দিলেন সাহস
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন