ভারতজুড়ে বইবে বাংলাদেশের ‘হাওয়া’

বিনোদন প্রতিবেদক
০৮ ডিসেম্বর ২০২২, ১৩:৪৪আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ১৮:৩৫

“আমরা খুব করে চেয়েছিলাম কলকাতায় ছবিটি মুক্তি দিতে। কিন্তু দুই দেশের মধ্যকার যে চুক্তি বা নিয়ম, সেটা জটিল। বিভিন্ন দেশে সহজে মুক্তি দিতে পারলেও কলকাতায় পারিনি। বাংলা ভাষাভাষীর বড় অংশ তো কলকাতা, আমি মনে করি এই ছবির বড় সংখ্যক দর্শক ওখানে রয়েছে। ‘হাওয়া’ ওখানে মুক্তি দিতে পারলে বাংলাদেশের মতোই সাড়া পেতো।”

কিছুদিন আগেই বাংলা ট্রিবিউনের কাছে আক্ষেপের সুরে কথাগুলো বলেছিলেন নির্মাতা মেজবাউর রহমান সুমন। তার ছবি ‘হাওয়া’ কলকাতায় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের সময় ব্যাপক উন্মাদনা তৈরি করেছিল। দীর্ঘ এক কিলোমিটার লাইন ধরে ছবিটি দেখেছিল কলকাতার মানুষ। এমন উচ্ছ্বাস দেখে স্বাভাবিকভাবেই ‘হাওয়া’ টিমের মনে কিছুটা আক্ষেপ জায়গা করে নেয়। কারণ, বাণিজ্যিকভাবে যদি ছবিটা সেখানে মুক্তি দেওয়া যেতো, তাহলে দৃশ্যপট হতো আরও বিস্ময়কর।

অবশেষে সেই আক্ষেপ ঘুচলো ‘হাওয়া’ টিমের। ভারতে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। তাও শুধু পশ্চিমবঙ্গে নয়, গোটা ভারতেই মুক্তি পাবে বাংলাদেশ কাঁপানো এই ছবি। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা সুমন নিজেই।

তিনি জানান, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের দিনে পশ্চিমবঙ্গে মুক্তি পাবে ‘হাওয়া’। এরপর ৩০ ডিসেম্বর ভারতজুড়ে মুক্তি পাবে এটি। ভারতে ছবিটি পরিবেশনা করছে প্রভাবশালী প্রতিষ্ঠান রিলায়েন্স এন্টারটেইনমেন্ট।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেলো, দেশটির সেন্সর বোর্ড থেকে ইতোমধ্যে ‘হাওয়া’ ছাড়পত্র পেয়ে গেছে। সুতরাং মুক্তিতে আর কোনও বাধা নেই। সপ্তাহ খানেক পরই বইবে দমকা ‘হাওয়া’।

উল্লেখ্য, বহুল আলোচিত এই সিনেমার গল্প আবর্তিত হয়েছে সমুদ্রে মাছ ধরার একটি ট্রলারকে ঘিরে। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, নাজিফা তুষি, নাসির উদ্দিন খান, সুমন আনোয়ার, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান, বাবলু বোস প্রমুখ।

আসন্ন ৯৫তম অস্কারের বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে বাংলাদেশের হয়ে লড়বে ‘হাওয়া’।

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
মোদির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল গান্ধী আটক
মোদির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল গান্ধী আটক
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর