জন্মদিনে গান শোনালেন শাবনূর, দিলেন উড়ন্ত চুম্বন

বিনোদন প্রতিবেদক
১৭ ডিসেম্বর ২০২২, ১৪:০২আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, ১৩:৩৩

নব্বই দশক থেকে এ অব্দি ঢালিউডের সবচেয়ে জনপ্রিয় নায়িকা শাবনূর। সিনেমার বাণিজ্যিক সাফল্য কিংবা ব্যক্তিগত পরিচিতি, সবেতেই তিনি এগিয়ে। শনিবার (১৭ ডিসেম্বর) দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেওয়া এই নায়িকার জন্মদিন। তাই সোশ্যাল মিডিয়ায় ভক্তরা তাকে শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত করছেন।

সিনেমা থেকে অনেক আগেই বিদায় নিয়েছেন শাবনূর। এখনও তাকে অকৃত্রিম ভালোবাসা দেন ভক্তরা। এর বিপরীতে কি চুপ থাকা যায়? একদমই না। তাই দূর অস্ট্রেলিয়ার সিডনি থেকে শাবনূর দিলেন সাড়া। ভালোবাসার বিপরীতে গাইলেন গান, দিলেন উড়ো চুম্বন।

শনিবার (১৭ ডিসেম্বর) ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা দিয়েছেন শাবনূর। যেখানে দেখা গেলো, সেজেগুজে গাড়িতে চড়ে কোথাও যাচ্ছেন তিনি। এই ফাঁকেই ভক্তদের কৃতজ্ঞতা জানালেন নায়িকা। তবে কিছু বলার আগে গেয়ে শোনালেন গান। তারই অভিনীত জনপ্রিয় একটি গানের লাইনকে নিজের মতো সাজিয়ে গেয়েছেন নায়িকা- ‘ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে কেন বলো আসা, অনন্তকাল ভালোবেসে ফুরাবে না তোমাদের ভালোবাসা’।

এরপরই উড়ো চুম্বন উপহার দিয়ে শাবনূর বললেন, ‘লাভ ইউ অল। লাভ ইউ আমার ভক্ত যারা আছে, লাভ ইউ আমার দর্শকদের, লাভ ইউ আমার বন্ধুদের।’

ভক্ত-দর্শকের সঙ্গে শাবনূরের সংযোগ এখন এই ফেসবুকেই। কেননা অনেক বছর ধরেই তিনি সিনেমায় অনুপস্থিত। যদিও একাধিকবার ফেরার আভাস দিয়েছেন। সম্প্রতি নিজের ফিটনেসেও মনোযোগী হয়েছেন। তবে কি এবার সত্যিই রূপালি জগতে ফিরবেন নায়িকা? উত্তরের অপেক্ষায় ভক্তরা।

শাবনূরের ভিডিও বার্তা: 

/কেআই/
সম্পর্কিত
শহীদুল জহিরের নিভৃত জীবন
শাহাদুজ্জামানের জার্নালশহীদুল জহিরের নিভৃত জীবন
জন্মদিনে অক্ষয়ের চমক, ‘হাইওয়ান’-এ দেখা যাবে নতুন রূপ
জন্মদিনে অক্ষয়ের চমক, ‘হাইওয়ান’-এ দেখা যাবে নতুন রূপ
মৃত্যুর তিন দশকেও কমেনি জনপ্রিয়তা, নতুন প্রজন্মের আইডল সালমান শাহ
মৃত্যুর তিন দশকেও কমেনি জনপ্রিয়তা, নতুন প্রজন্মের আইডল সালমান শাহ
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
বিনোদন বিভাগের সর্বশেষ
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
‘জেলার ২’-এ বিদ্যার দাপুটে আগমন, ‘কান্থা’ লুকে মুগ্ধ ভক্তরা
‘জেলার ২’-এ বিদ্যার দাপুটে আগমন, ‘কান্থা’ লুকে মুগ্ধ ভক্তরা
নেটদুনিয়ায় উত্তাপ বাড়ালেন দেব-শুভশ্রী
নেটদুনিয়ায় উত্তাপ বাড়ালেন দেব-শুভশ্রী
‘বিগ বসে’ যাওয়ার আগে যে শর্ত দিয়েছিলেন নোরা ফাতেহী
‘বিগ বসে’ যাওয়ার আগে যে শর্ত দিয়েছিলেন নোরা ফাতেহী
নায়িকা হওয়ার আগে কীসে সেরা ছিলেন দীপিকা
নায়িকা হওয়ার আগে কীসে সেরা ছিলেন দীপিকা