নিপুণের বিপরীতে বর্ষণ, আছেন রোশানও

বিনোদন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০২২, ১৫:০২আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, ১৬:৪৩

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হওয়ার সুবাদে নতুন করে ফিল্ম পাড়ায় আলোচিত নিপুণ আক্তার। এই মুহূর্তে তার হাতে বেশ কিছু সিনেমাও রয়েছে। কাজ করছেন ওয়েব প্ল্যাটফর্মেও।

বর্তমানে একটি ওয়েব ফিল্মের শুটিংয়ে ব্যস্ত নিপুণ। যেটার নাম ‘অপলাপ’। এতে নিপুণের বিপরীতে দেখা যাবে ইমতিয়াজ বর্ষণকে। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন চিত্রনায়ক জিয়াউল রোশানও। সিনেমাটি পরিচালনা করছেন মোহাম্মদ আলী মুন্না।

নাজিম উদ দৌলার রচনায় ‘অপলাপ’ মূলত ফ্যামি-ক্রাইম ধাঁচের গল্প। এতে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে প্রিয়ন্তী উর্বীকে। সিনেমাটি নির্মিত হচ্ছে নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘দীপ্ত প্লে’র জন্য।

সিনেমাটির গল্প কিছুটা এমন, মনোবিদ অর্ক রহমানকে গ্রেফতার করা হয় স্ত্রী সুমিকে খুনের অপরাধে। পুলিশের জিজ্ঞাসায় অকপটে খুনের দায় স্বীকার করে নেন তিনি। অন্যদিকে অর্কর মামার দাবি, কারও চাপে পড়ে খুনের দায় নিজের কাঁধে নিয়েছেন অর্ক। ফলে মামলায় জটিলতা বাড়ে, গড়ায় আদালত পর্যন্ত।

এদিকে অর্কর ব্যক্তিগত সহকারী বর্ষাও বিশ্বাস করেন, খুনটা অর্ক করেননি। তিনি পুলিশের কাছে গিয়েও এ বিষয়ে জবানবন্দি দিয়ে আসেন। তার কথায় গলে যায় ডিবি অফিসার সাইফ হাসানের মন। তিনি অর্ককে নির্দোষ প্রমাণ করে দেন। কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে বিশাল এক অপরাধ-রহস্য। সেটা কেমন? জানা যাবে সিনেমাটি মুক্তি পেলে।

আপাতত নির্মাতা মোহাম্মদ আলী মুন্না বললেন, “অপলাপ’ মূলত ফ্যামেলি ক্রাইম থ্রিলার। সুস্বাদু ফলকে যেমন পোকা নষ্ট করে দেয়, তেমনি ভালোবাসাকে ঘৃণায় রূপান্তরিত করে ফেলে সন্দেহ। এই রূপান্তর প্রক্রিয়া আমাদের টার্গেট, যেন দর্শক সন্দেহ বাতিকতার ভয়াবহতার ব্যাপারে সচেতন হতে পারে। হারিয়ে ফেলার আগেই যেন নিজেদের অমূল্য ভালোবাসার প্রতি যত্নশীল হতে পারে।”

‘অপলাপ’ সিনেমাটির শুটিং ও সম্পাদনা শেষে শিগগিরই মুক্তি পাবে ‘দীপ্ত প্লে’তে। এখানে নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি দিয়ে দেখা যাবে বিভিন্ন ধরনের কনটেন্ট।

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
আজীবনের জন্য নিষিদ্ধ নিপুণ  
আজীবনের জন্য নিষিদ্ধ নিপুণ  
বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হলো নিপুণকে, লন্ডন যেতে পারেননি
বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হলো নিপুণকে, লন্ডন যেতে পারেননি
নিপুণের ‘শাস্তি চেয়ে’ এফডিসিতে মিছিল
নিপুণের ‘শাস্তি চেয়ে’ এফডিসিতে মিছিল
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর