ইন্ডাস্ট্রি এগিয়ে নিতে শাকিব খান, রাজ, সিয়াম সবাইকে লাগবে: শুভ

বিনোদন রিপোর্ট
০২ জানুয়ারি ২০২৩, ০১:৫৬আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ১৩:২১

বছরের প্রথম দিনে (১ জানুয়ারি) সাংবাদিক ডেকে আরিফিন শুভ সাফ জানিয়ে দিলেন, সিনেমা ইন্ডাস্ট্রি এগিয়ে নিতে হলে শাকিব খান, শরিফুল রাজ, সিয়াম, শুভ; সবাইকে লাগবে। আরও বলেন, তাদের ছবির সঙ্গে যেন তামিল-তেলুগু ‘কেজিএফ’ বা ‘পুষ্পা’র তুলনা না করা হয়।

নায়কের ভাষায়, ‘‘অনেক সীমাবদ্ধতার মধ্যে আমাদের কাজ কর‍তে হয়। তাই আমাদের ছবির সঙ্গে ‘কেজিএফ’ বা ‘পুষ্পা’র তুলনা করবেন না। দুটো বাস্তবতা আলাদা।’’

রবিবার রাতে রাজধানীর এক অভিজাত ক্লাবে শুভ অভিনীত ‘ব্ল্যাক ওয়ার’ ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরও বলেন, ‘আমরা ক্যামেরার ছোট ক্রেন দিয়ে অ্যাকশন দৃশ্যের শুটিং করি। কিন্তু পাশের দেশে তিন চার তলার সমান বিশাল ক্রেনের ওপর ফ্রেম করে শুটিং করা হয়। সুতরাং আমাদের অনেক সীমাবদ্ধতার মধ্যে কাজ করতে হয়। ব্যক্তিগত স্বার্থে বাজার কাটতির জন্য আমাদের এমন কিছু করা উচিত না যাতে ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হয়। ইন্ডাস্ট্রি এগিয়ে নিতে হলে আমাদের শাকিব খান, শরিফুল রাজ, সিয়াম, শুভ সবাইকে লাগবে।’

চলচ্চিত্র ইন্ডাস্ট্রির প্রতি পজিটিভ দৃষ্টি রাখার আহবান জানিয়ে শুভ বলেন, ‘এ থেকে জেড ক্যাটাগরির ছবি নির্মাণ করতে গিয়েও অনেক কষ্ট করতে হয়। তাই দর্শকদের সিনেমা নির্মাণ কাজকে সাপোর্ট করা উচিত। প্রযোজক, পরিচালক, ক্যামেরাম্যান বাঁচলে অনেকগুলো ভালো ছবি হওয়ার সম্ভাবনা থাকে।’

পুলিশি অ্যাকশন থ্রিলার ‘ব্ল্যাক ওয়ার’ প্রযোজনা করেছে কপ ক্রিয়েশন। ‘মিশন এক্সট্রিম’ ছবির দ্বিতীয় পার্ট এটি। পরিচালনা করেন যৌথভাবে সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ।

অনুষ্ঠানে জানানো হয়, ১৩ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ব্ল্যাক ওয়ার’।

/এমএম/
সম্পর্কিত
ভারতীয় গণমাধ্যমে আরিফিন শুভ বন্দনা
ভারতীয় গণমাধ্যমে আরিফিন শুভ বন্দনা
বলিউড অভিষেকেই শুভর বাজিমাত, ট্রেন্ডিংয়ে ‘জ্যাজ সিটি’ 
বলিউড অভিষেকেই শুভর বাজিমাত, ট্রেন্ডিংয়ে ‘জ্যাজ সিটি’ 
যেভাবে বলিউডে নাম লেখালেন আরিফিন শুভ
যেভাবে বলিউডে নাম লেখালেন আরিফিন শুভ
আরিফিন শুভর বলিউড অভিষেক হচ্ছে ১৯ মার্চ
আরিফিন শুভর বলিউড অভিষেক হচ্ছে ১৯ মার্চ
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন