২৮ বছর পর আলমগীর-রুনা লায়লার অনস্ক্রিন প্রেম!

বিনোদন রিপোর্ট
১১ জানুয়ারি ২০২৩, ১৯:০৭আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ১৫:৪৬

সত্তরোর্ধ্ব দুজন মানুষ। সম্পর্কে স্বামী-স্ত্রী। তবে যে পরিচয়ে তারা সবার কাছে পরিচিত, তা হলো একজন অভিনেতা, অন্যজন গায়িকা। নিজ নিজ ভুবনে দুজনেই কিংবদন্তি। তাদের সংসার জীবনের গল্পও মুগ্ধতা জাগানিয়া। কিন্তু সেই প্রেম-ভালোবাসার চিহ্ন অনস্ক্রিনে কখনও দেখা যায়নি। তাই ক্যামেরার সামনে যখন দেখা গেলো তারা ভালোবাসার ফুল গোলাপ বিনিময় করছেন, তখন বিষয়টি ভক্তদের জন্য বিশেষই বটে।
 
বলা হচ্ছে আলমগীর ও রুনা লায়লা দম্পতির কথা। বর্ণিল পথচলায় তাদের শুরুটা হয়েছিল ২৮ বছর আগে ‘শিল্পী’ (১৯৯৫) ছবির মাধ্যমে। প্রথম তারা এই ছবিতে জুটি বাঁধেন। সেখান থেকেই প্রেম ও বিয়ের সূত্রপাত। এরপর কখনও একসঙ্গে কোনও সিনেমা বা বিজ্ঞাপনচিত্রে কাজ করেননি। সেই ‘না’ এবার এবার ‘হ্যাঁ’-তে পরিণত হয়েছে। তারা একসঙ্গে প্রথমবার অভিনয় করেছেন বিজ্ঞাপনচিত্রে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) বিএফডিসির ১ ও ৯ নম্বর ফ্লোরে অনুষ্ঠিত হয় বিজ্ঞাপনটির শুটিং। এতে অংশ নিয়েছেন আলমগীর-রুনা লায়লা দুজনেই। তাদের সঙ্গে অভিনয় করেছেন আঁখি আলমগীর, ফেরদৌস আহমেদ ও শিশুশিল্পী সিমরিন লুবাবা।
 
বিজ্ঞাপনের আরেকটি দৃশ্যে আলমগীর-রুনা লায়লার সঙ্গে আঁখি, লুবাবা ও ফেরদৌস বিজ্ঞাপনটি নির্মাণ করছেন অনন্য মামুন। উচ্ছ্বসিত কণ্ঠে তিনি বললেন, ‘সত্যি বলতে এক ফ্রেমে এমন গুণী শিল্পীদের পাওয়া আমার জন্য অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। এর জন্য আমি ক্লায়েন্ট প্রতিষ্ঠানের কাছে কৃতজ্ঞ। তারা পর্যাপ্ত সুযোগ-সুবিধা দেওয়াতে এত বড় কাজটি সম্ভব হয়েছে।’
 
জানা গেছে, এটি একটি রিয়েল এস্টেট কোম্পানির বিজ্ঞাপন। এর চিত্রায়ণে ছিলেন হায়দরাবাদের ভেঙ্কটেশ। সম্পাদনা শেষে শিগগিরই এটি প্রচারে আসবে।

/কেআই/এমএম/এমওএফ/
সম্পর্কিত
সাবিনা ইয়াসমীনকে নিয়ে যা বললেন রুনা লায়লা
সাবিনা ইয়াসমীনকে নিয়ে যা বললেন রুনা লায়লা
ঢাকার ৪১৬ বছর: চলচ্চিত্রের অর্ধশতাধিক গুণীজনকে সম্মাননা
ঢাকার ৪১৬ বছর: চলচ্চিত্রের অর্ধশতাধিক গুণীজনকে সম্মাননা
শিল্পকলায় প্রথম একক কনসার্ট, দর্শকদের ভালোবাসায় সিক্ত রুনা লায়লা
শিল্পকলায় প্রথম একক কনসার্ট, দর্শকদের ভালোবাসায় সিক্ত রুনা লায়লা
শিল্পকলায় ৬২ বছরে রুনা লায়লাকে নিয়ে কোনও আয়োজন হয়নি কেন
শিল্পকলায় ৬২ বছরে রুনা লায়লাকে নিয়ে কোনও আয়োজন হয়নি কেন
বিনোদন বিভাগের সর্বশেষ
‘বিগ বস’-এর শুটিং সেটে বিরক্ত হলেন সালমান খান
‘বিগ বস’-এর শুটিং সেটে বিরক্ত হলেন সালমান খান
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে