নতুন অধ্যায়ে পূর্ণিমা

বিনোদন রিপোর্ট
২০ জানুয়ারি ২০২৩, ১৭:৫৯আপডেট : ২০ জানুয়ারি ২০২৩, ২৩:১৮

লম্বা বিরতি ও বিয়ের ছুটি কাটিয়ে দারুণ চমক নিয়ে হাজির হলেন নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। প্রথমবার যুক্ত হলেন ওটিটি অধ্যায়ে। শুটিং শুরু করেছেন ‘হোটেল রিল্যাক্স’ নামের একটি ওয়েব সিরিজের। এটি নির্মাণ করছেন কাজল আরেফিন অমি। 

কাজটি প্রসঙ্গে নির্মাতা আগেই বলেছেন, ‘প্রথমবার ওয়েব সিরিজ বানাচ্ছি। যার মাধ্যমে আমি দর্শকদের ভরপুর বিনোদন দিতে চাই। আমাদের দর্শক নিয়মিত থ্রিলারসহ অনেক গল্পের ওয়েব সিরিজ দেখেছেন, তবে আমি যেটা বানাচ্ছি এ ধরনের গল্প আগে দেখেনি কেউ।’

এবার সেই সিরিজের কাজ শুরু করেছেন অমি। রাজধানীর পুরান ঢাকায় চলছে এর শুটিং। চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। ছয় পর্বের এই ‘হোটেল রিলাক্স’-এ চিত্রনায়িকা পূর্ণিমাকে দেখা যাচ্ছে পুলিশের ভূমিকায়। 

নতুন অধ্যায়ে পূর্ণিমা নায়িকা কাজটি প্রসঙ্গে বলেন, ‘প্রথমবার ওয়েব সিরিজে কাজ করছি। অমি যে গল্পটি বলতে চাইছেন, আমার মনে হয়েছে এটি অন্য আট দশটি গল্পের চেয়ে একটু আলাদা। আমার চরিত্রটিও ভিন্ন।’

শিগগিরই একটি ওটিটি প্ল্যাটফর্মে ‘হোটেল রিল্যাক্স’ মুক্তি পেতে যাচ্ছে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
‘নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ’
‘নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ’
সেন্সর বোর্ডে পূর্ণিমা, আরও যারা আছেন
সেন্সর বোর্ডে পূর্ণিমা, আরও যারা আছেন
নায়িকাদের ঈদ: এগিয়ে বুবলী, আরও যারা মিছিলে…
নায়িকাদের ঈদ: এগিয়ে বুবলী, আরও যারা মিছিলে…
পুরস্কার নিলেন বিজয়ীরা, বিনোদিত করলেন দুই ডজন শিল্পী
জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২পুরস্কার নিলেন বিজয়ীরা, বিনোদিত করলেন দুই ডজন শিল্পী
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প