ক্যাঙ্গারুর দেশে ‘ব্ল্যাক ওয়ার’

বিনোদন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২৩, ১৬:০৪আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩, ১৯:৫০

বিশ্বায়নের এই যুগে বাংলাদেশের সিনেমাও বিভিন্ন দেশে মুক্তি পাচ্ছে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ঢাকাই সিনেমার জন্য সম্ভাবনাময় বাজার হয়ে উঠেছে। তাই আলোচিত সিনেমাগুলো এসব দেশে মুক্তি পাচ্ছে প্রায় নিয়মিত।

সপ্তাহ দুয়েক আগে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘ব্ল্যাক ওয়ার’ও আন্তর্জাতিক বাজারে মুক্তি পাবে, এ আভাস আগেই দিয়েছিলেন সংশ্লিষ্টরা। এবার তা বাস্তবায়নের পালা। যা শুরু হচ্ছে অস্ট্রেলিয়া দিয়ে।

আগামী ১০ ফেব্রুয়ারি ক্যাঙ্গারুর দেশে মুক্তি পাচ্ছে আরিফিন শুভ অভিনীত ‘ব্ল্যাক ওয়ার’। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে খবরটি নিশ্চিত করেছে সিনেমার টিম। তাতে বলা হয়, অস্ট্রেলিয়ার বেশ কিছু হলে মুক্তির জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সেখানে ছবিটি পরিবেশনা করছে বঙ্গজ ফিল্মস অস্ট্রেলিয়া।

এ বিষয়ে ‘ব্ল্যাক ওয়ার’র কাহিনিকার, পরিচালক ও প্রযোজক সানী সানোয়ার বলেন, “অস্ট্রেলিয়া দিয়ে ‘ব্ল্যাক ওয়ার’র বিশ্বব্যাপী রিলিজিং কার্যক্রম শুরু হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের পর এটি আমাদের দ্বিতীয় বৃহত্তম মার্কেট হিসেবে বিশেষ গুরুত্ব পেয়ে থাকে। আশা করি আমাদের ছবিটি অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলা ভাষাভাষীদের মন জয় করবে।’’

বঙ্গজ ফিল্মস অস্ট্রেলিয়ার কর্ণধার তানিম আল মিনারুল মান্নানের মন্তব্য, “ইতোমধ্যে বাংলাদেশের দর্শকের অসামান্য ভালোবাসা পেয়েছে ‘ব্ল্যাক ওয়ার’। এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশিরা ছবিটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।’’

উল্লেখ্য, ‘ব্ল্যাক ওয়ার’-এ আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। এছাড়াও আছেন তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, হাসান ইমাম, লায়লা ইমাম, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, খালিদুর রহমান রুমী, ইমরান সওদাগর, খশরু পারভেজ প্রমুখ। ছবির আইটেম গানে পারফর্ম করেছেন নায়িকা ববি হক।

সানী সানোয়ারের সঙ্গে ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ। প্রযোজনায় কপ ক্রিয়েশন।

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
নেপালে নিখোঁজ প্রেমিক, অ্যাপলের কাছে লোকেশন ডেটা চেয়েও পেলেন না তরুণী
নেপালে নিখোঁজ প্রেমিক, অ্যাপলের কাছে লোকেশন ডেটা চেয়েও পেলেন না তরুণী
অস্ট্রেলিয়ার বিপক্ষে যে রেকর্ড গড়লেন বাংলাদেশি পেসাররা
অস্ট্রেলিয়ার বিপক্ষে যে রেকর্ড গড়লেন বাংলাদেশি পেসাররা
বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া
বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া
সাড়ে ৭ লাখ অ্যাকাউন্ট ব্লক করলো ফেসবুক-ইনস্টাগ্রাম, কারণ কী 
সাড়ে ৭ লাখ অ্যাকাউন্ট ব্লক করলো ফেসবুক-ইনস্টাগ্রাম, কারণ কী 
বিনোদন বিভাগের সর্বশেষ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা