লায়লা নাচে, রাজ্জাক ক্যানভাস করে আর সালমান পকেট মারে!

বিনোদন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২৩, ১২:৫৮ আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ১২:২১

একসঙ্গে সময়ের তিন সুপারহিট তারকা। সঙ্গে চোখ ধাঁধানো এক চিত্রনাট্য। নির্মাণ হলো বিশেষ নাটক ‌‘রঙ্গিলা’।

তিন তারকার মধ্যে রয়েছেন দুই দশকের সুপারহিট অভিনেতা মোশাররফ করিম এবং চলতি দশকের ভাইরাল জুটি নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। এই তিনজনকে এক করে সিএমভি’র ব্যানারে নাটকটি নির্মাণ করেছেন যুবায়ের ইবনে বকর।

নির্মাতা জানান, এতে দেখা যাবে গ্রামে-গঞ্জে লায়লা (হিমি) নাচে, রাজ্জাক (মোশাররফ করিম) ক্যানভাস করে আর সেই ফাঁকে সালমান (নিলয়) দর্শকদের পকেট মারে! এভাবেই চলে তিনজনের জমজমাট ব্যবসা।

হিমি বলেন, ‘আমাদের এই ফন্দি ভালোই চলছিলো। প্রচুর ইনকাম। কিন্তু প্রেমের বিষয়ে তৈরি হয় বিভেদ। আমাকে রাজ্জাক-সালমান দুজনেই প্রেমিক হিসেবে চায়! শুরু হয় গল্পের নতুন ট্র্যাজেডি। নাটকটি দেখলেই সেটি বুঝতে পারবেন দর্শক। তবে আমি বলবো, অনেকদিন পর প্রাণখুলে মনের মতো একটা কাজ করলাম। শুটিংয়ের সময় আমাদের মধ্যমণি ছিলেন মোশাররফ ভাই। আশা করছি দর্শকরা দারুণ উপভোগ করবেন কাজটি।’  

লায়লা নাচে, রাজ্জাক ক্যানভাস করে আর সালমান পকেট মারে! নায়িকা বাংলা ট্রিবিউনকে আরও বলেন, ‘আমাদের তিনজনের একসঙ্গে এটাই প্রথম কাজ। বিশেষ করে দুজন অভিনেতাই দারুণ ইমপ্রোভাইজেশন করেন শুটিংয়ে।ফলে তাদের কাছ থেকে সে বিষয়ে অনেকটাই শিখতে পেরেছি। আর মজা তো করেছিই। যেমন আমার চরিত্রে নাচের অংশ ছিলো। ফলে কোরিওগ্রাফি করতে গিয়ে বেশ মজা হয়েছে আমাদের।’  

প্রযোজক এসকে সাহেদ আলী জানান, শিগগিরই ‘রঙ্গিলা’ মুক্তি পাবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

/এমএম/
সম্পর্কিত
তিন বছর পর ওসি হারুনের ফেরার ইঙ্গিত দিলেন নিপুন
তিন বছর পর ওসি হারুনের ফেরার ইঙ্গিত দিলেন নিপুন
কলকাতায় মোশাররফ করিমকে ‘হেনস্তা’, তীব্র নিন্দা এনসিপির
কলকাতায় মোশাররফ করিমকে ‘হেনস্তা’, তীব্র নিন্দা এনসিপির
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ট্রেন যাত্রার ছবির পোস্টার
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ট্রেন যাত্রার ছবির পোস্টার
‘ইত্যাদি’তে মোশাররফ করিমের তাৎক্ষণিক অভিনয়
‘ইত্যাদি’তে মোশাররফ করিমের তাৎক্ষণিক অভিনয়
বিনোদন বিভাগের সর্বশেষ
৪ হাজার কোটি বাজেটের সিনেমায় সাই পল্লবী, কোন চরিত্রে অভিনেত্রী
৪ হাজার কোটি বাজেটের সিনেমায় সাই পল্লবী, কোন চরিত্রে অভিনেত্রী
স্বামী আদিত্য ধরের ছবিতে ক্যামিওতে ইয়ামি, পারিশ্রমিক কত
স্বামী আদিত্য ধরের ছবিতে ক্যামিওতে ইয়ামি, পারিশ্রমিক কত
মা দুর্গাকে স্বাগত জানিয়ে পুনমের কণ্ঠে ‘তোমার শুভ আগমনে’
মা দুর্গাকে স্বাগত জানিয়ে পুনমের কণ্ঠে ‘তোমার শুভ আগমনে’
কড়া হুঁশিয়ারি নেহা শর্মার, কাদের সতর্ক করলেন নায়িকা
কড়া হুঁশিয়ারি নেহা শর্মার, কাদের সতর্ক করলেন নায়িকা
অজয়-কাজলের পরিবারে অঘটন! ভাঙা হলো তারকা দম্পতির বাংলো
অজয়-কাজলের পরিবারে অঘটন! ভাঙা হলো তারকা দম্পতির বাংলো