বিয়ে করে বিপাকে অভিনেতা তৌসিফ!

বিনোদন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২৩, ১১:৪৯আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩, ১৭:৫০

শাহেদের নতুন বিয়ে হয়েছে, বাসর রাত। শাহেদ তার বউ সূচির হাত ধরতে গেলো রোমান্টিক ভাব নিয়ে। কিন্তু সূচি ঝটকা দিয়ে নিজেকে সরিয়ে নিলো। তার চোখে ভয়ার্ত দৃষ্টি। শাহেদ ভাবলো মেয়েটাকে সময় দেওয়া উচিত।

কিন্তু না। সময় দিয়েও অবস্থার কোনও পরিবর্তন হচ্ছে না। কিছুতেই শাহেদের বৌ বুঝতে চাইছে না, বিয়ের পর হাত ধরা অন্যায় কিছু না! এমনই এক বিয়ে পরবর্তী মজার ও বিব্রতকর ঘটনা নিয়ে নির্মাণ হলো ভালোবাসা দিবসের বিশেষ নাটক ‘বউ বোঝে না’।

বিয়ে করে বিপাকে অভিনেতা তৌসিফ! সিএমভির ব্যানারে নির্মিত বিশেষ এই নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল। আরও আছেন সবুজ সানী। সোহাইল রহমানের চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন মাসরিকুল আলম।  

নাটকটি প্রসঙ্গে তৌসিফ মাহবুব জানান, ভ্যালেন্টাইনের নাটক। ফলে রোমান্টিক বিষয়টা আছে। তবে গল্পটা বেশ আলাদা। রয়েছে দারুণ সব সাসপেন্স। তাই আগাম কিছু বলতে চাচ্ছেন না অভিনেতা। বিয়ে করে বিপাকে অভিনেতা তৌসিফ!

প্রযোজক এস কে সাহেদ আলী জানান, বিশ্ব ভালোবাসা দিবসের (১৪ ফেব্রুয়ারি) আয়োজনে ‘বউ বোঝে না’ মুক্তি পাচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদী নাটক  ‘জখম’: একদিনে দেখলো ৪০ লাখ দর্শক!
একদিনে ৪০ লাখ দর্শক!
তৌসিফ-তটিনী, কে কার প্রেমে ‘জখম’
তৌসিফ-তটিনী, কে কার প্রেমে ‘জখম’
‘ব্যাচেলর রমজান ভাইব’: ফান-কমেডির মাধ্যমে সামাজিক বার্তা
‘ব্যাচেলর রমজান ভাইব’: ফান-কমেডির মাধ্যমে সামাজিক বার্তা
তানজিন তিশা যখন দুর্ধর্ষ গোলাপী!
তানজিন তিশা যখন দুর্ধর্ষ গোলাপী!
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প