তৌসিফ তথা ইসমাইলের পারিবারিক ঐতিহ্য চুরি!

বিনোদন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪৮আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪৮

ইসমাইল পেশায় একজন চোর। শুধু পেশায় বললে ভুল হবে, পারিবারিক ঐতিহ্য রক্ষা করতে চুরিটাকে পেশা আর নেশা হিসেবে নিয়েছে সে। 

সিএমভি’র ব্যানারে এমনই এক অদ্ভুত বংশীয় চোরের চরিত্রে অভিনয় করেছেন সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। ‘ফিটিং ইসমাইল’ নামের বিশেষ নাটকটিতে তৌসিফের বিপরীতে আছেন কেয়া পায়েল। ইব্রাহীম চৌধুরী আকিব ও মজুমদার শিমুলের চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন তৌফিকুল ইসলাম।

ইসমাইলের গার্লফ্রেন্ড বিউটি। যে আবার ইসমাইলের চুরির পেশাকে একদমই মেনে নিতে চায় না। এই বিউটি চরিত্রে দেখা যাবে কেয়া পায়েলকে।

তৌসিফ ও পায়েল নির্মাতা তৌফিকুল ইসলাম জানান, ‘নাটকটির গল্প চোর ও চুরি নিয়ে। তবে এতে বেশ পজিটিভ বার্তা রয়েছে। যেটা নাটকটি দেখলে বুঝতে পারবে দর্শকরা। এতে চোরের চরিত্রে তৌসিফ মাহবুব অনবদ্য অভিনয় করেছেন। কেয়া পায়েলও দারুণ ছিলেন। কারণ গল্পটা চোরের হলেও দিনশেষে এটা প্রেমেরও।’

প্রযোজক এসকে সাহেদ আলী জানান, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ‘ফিটিং ইসমাইল’ শিগগিরই উন্মুক্ত হচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে। তৌসিফ ও পায়েল

/এমএম/
সম্পর্কিত
ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদী নাটক  ‘জখম’: একদিনে দেখলো ৪০ লাখ দর্শক!
একদিনে ৪০ লাখ দর্শক!
তৌসিফ-তটিনী, কে কার প্রেমে ‘জখম’
তৌসিফ-তটিনী, কে কার প্রেমে ‘জখম’
‘ব্যাচেলর রমজান ভাইব’: ফান-কমেডির মাধ্যমে সামাজিক বার্তা
‘ব্যাচেলর রমজান ভাইব’: ফান-কমেডির মাধ্যমে সামাজিক বার্তা
তানজিন তিশা যখন দুর্ধর্ষ গোলাপী!
তানজিন তিশা যখন দুর্ধর্ষ গোলাপী!
বিনোদন বিভাগের সর্বশেষ
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর