এই ঈদে আবার বসছে ‘চাঁদের হাট’!

বিনোদন রিপোর্ট
৩০ মে ২০২৫, ১৬:২৯আপডেট : ৩০ মে ২০২৫, ১৬:২৯

২০২৪ সালের ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘চাঁদের হাট’ নাটকটি ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে ছিল বেশ কিছুদিন। এটি দেখা হয়েছে প্রায় ২ কোটি বার। আসন্ন ঈদুল আজহায় আসছে এর সিক্যুয়েল ‘চাঁদের হাট ২’। এবারও চাঁদ চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। পূর্ণিমা চরিত্রে দেখা যাবে যথারীতি কেয়া পায়েলকে।

‘চাঁদের হাট’ নাটকটি রচনা ও পরিচালনা করেন কে এম সোহাগ রানা। এবারও তিনিই লিখেছেন ও পরিচালনা করেছেন। তার কথায়, ‘গরুর হাটকে কেন্দ্র করে কমেডি, প্রেম ও মানবিকতার সম্মিলনে দারুণ একটি গল্প থাকছে। হাস্যরসের মোড়কে কিছু বার্তা রয়েছে এতে।’

চাঁদের মায়ের চরিত্রে মনিরা আক্তার মিঠু ও পূর্ণিমার মামার ভূমিকায় ফিরছেন ডা. এজাজুল ইসলাম। এতে আরও অভিনয় করেছেন এমএনইউ রাজু, এবি রোকনসহ অনেকে। সম্প্রতি নাটকটির শুটিং হয়েছে। চিত্রগ্রহণে আদিত্য মনির।

‘চাঁদের হাট ২’ প্রযোজনা করেছেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এবারের পর্ব নিয়েও তিনি আশাবাদী। তার বিশ্বাস, ‘দর্শকরা একইসঙ্গে আনন্দ ও শিক্ষণীয় কিছু খুঁজে পাবেন এই নাটকে।’

ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে আগামী ৭ জুন ঈদের দিন মুক্তি পাবে ‘চাঁদের হাট ২’।

/এমএম/
সম্পর্কিত
তটিনী-পার্থর ‘অমর প্রেম’, শুভেচ্ছা জানালেন তৌসিফ
তটিনী-পার্থর ‘অমর প্রেম’, শুভেচ্ছা জানালেন তৌসিফ
ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদী নাটক  ‘জখম’: একদিনে দেখলো ৪০ লাখ দর্শক!
একদিনে ৪০ লাখ দর্শক!
তৌসিফ-তটিনী, কে কার প্রেমে ‘জখম’
তৌসিফ-তটিনী, কে কার প্রেমে ‘জখম’
‘ব্যাচেলর রমজান ভাইব’: ফান-কমেডির মাধ্যমে সামাজিক বার্তা
‘ব্যাচেলর রমজান ভাইব’: ফান-কমেডির মাধ্যমে সামাজিক বার্তা
বিনোদন বিভাগের সর্বশেষ
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
কালোজাদুতে বিপর্যস্ত তুষি!
কালোজাদুতে বিপর্যস্ত তুষি!
‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ
‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ