সঙ্গে মোশাররফ-হিমি ও তৌসিফ-পায়েল

বিনোদন রিপোর্ট
২৯ মে ২০২৫, ১৮:১৪আপডেট : ২৯ মে ২০২৫, ১৮:১৪

উৎসব ঘিরে বিভিন্ন টেলিভিশনের পাশাপাশি নানা আয়োজন থাকে ইউটিউব চ্যানেলগুলোতেও। সেই ধারাবাহিকতায় আসন্ন ঈদুল আজহায় বিশেষ নাটক নিয়ে দর্শকদের সামনে আসছে ব্লুবেল ফিল্মস নামের নতুন একটি প্রতিষ্ঠান।

এই নতুন পথচলায় প্রতিষ্ঠানটি সঙ্গে পেয়েছে মোশাররফ করিমের মতো অভিনেতা আর তৌসিফ মাহবুবের উদীয়মান টিভি নায়কদের।  

তাদের দুজনকে নিয়ে ‘জামাই বেশি বুঝে’ ও ‘চিড়িয়াঘর’ নামে দুটি নাটকের শুটিং শেষ হয়েছে ইতিমধ্যে। কমেডি গল্পে ‘জামাই বেশি বুঝে’ নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন মোশাররফ করিম ও জান্নাতুল সুমাইয়া হিমি। এটি পরিচালনা করেছেন সোহেল হাসান।

অন্যদিকে, পারিবারিক গল্পে সাজ্জাদ হোসেন বাপ্পি পরিচালিত ‘চিড়িয়াঘর’-এ অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল। 

ব্লুবেল ফিল্মসের কর্ণধার বলেন, ‘আমাদের প্রোডাকশন হাউজটি মাত্রই যাত্রা করেছে। এরমধ্যে পাঁচটি নাটক প্রচার হয়েছে। এবার ঈদে থাকছে তিনটি নাটক। প্রতিটা গল্পে দর্শক ভিন্ন কিছু পাবে। চেষ্টা থাকবে দর্শকদের ভালো ভালো নাটক উপহার দেওয়ার।’ 

জানা গেছে, নাটকগুলো ঈদুল আজহায় ব্লুবেল ফিল্মসের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে।

/এমএম/
সম্পর্কিত
কলকাতায় মোশাররফ করিমকে ‘হেনস্তা’, তীব্র নিন্দা এনসিপির
কলকাতায় মোশাররফ করিমকে ‘হেনস্তা’, তীব্র নিন্দা এনসিপির
ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদী নাটক  ‘জখম’: একদিনে দেখলো ৪০ লাখ দর্শক!
একদিনে ৪০ লাখ দর্শক!
তৌসিফ-তটিনী, কে কার প্রেমে ‘জখম’
তৌসিফ-তটিনী, কে কার প্রেমে ‘জখম’
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ট্রেন যাত্রার ছবির পোস্টার
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ট্রেন যাত্রার ছবির পোস্টার
বিনোদন বিভাগের সর্বশেষ
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি