চমকে দেয়া দীঘি (ভিডিও)

বিনোদন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৩৮আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৪৭

চমকে ওঠার মতোই। মেকআপে নয়, গেটআপে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকাই সিনেমা আর টিকটকে ব্যস্ত নায়িকা দীঘি চমকে দিলেন ভক্ত-সমালোচকদের। লিকলিকে গড়নে স্কুল ড্রেস পরা টিনএজ মেয়েটি যে ঢাকাই সিনেমার উঠতি নায়িকা, বুঝে উঠতে সময় লেগেছে অনেকের।

এবং বৃহস্পতিবার সন্ধ্যায় দীঘির হাত ধরে শ্রোতারা বুঝি ফিরে গেলেন প্রথম প্রেমের স্কুলে।

প্রকাশ হলো দীঘির গানচিত্র ‘ভালো থাকার কারণ’। যে গানটির জন্য নায়িকা মেদ ঝরিয়েছেন ৭ কেজি! যার ফলাফল দৃশ্যে মিলেছে এই সন্ধ্যায় আরটিভি মিউজিকের ইউটিউব চ্যানেলে।

গানটির কথা, সুর ও কণ্ঠ তানজীব সারোয়ারের। সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। আর গানটির রেশ ধরে সাভারের ফিল্মভ্যালিসহ বিভিন্ন লোকেশনে ঘুরে ভিডিওটি বানিয়েছেন উজ্জ্বল রহমান। যাতে স্কুলগার্ল দীঘির বিপরীতে পাওয়া গেছে কণ্ঠশিল্পী তানজীবকেই। ভিডিওতে তানজীব ও দীঘি

নির্মাতা উজ্জ্বল রহমান বলেন বলেন, ‘‌‘এর আগে দীঘিকে নিয়ে ‘আউলা ঝাউলা’ শিরোনামের একটি মিউজিক ভিডিও বানিয়েছিলাম। বেশ জনপ্রিয় হয়েছিল। আবারও তাকে নিয়ে নতুন কাজটি করেছি। এটি একটি পিওর রোমান্টিক গান। কাজটির জন্য দীঘি ৭ কেজি ওজন কমিয়েছে। আমার বিশ্বাস বদলে যাওয়া দীঘিকে দেখে সবার ভালো লাগবে।’’

এদিকে কণ্ঠশিল্পী তানজীব বলেন, ‘এখানে আমাকে কেমন লাগছে সেটা জানি না। তবে দীঘির লুক পুরো চেঞ্জ। নতুন দীঘিকে দেখে আমি নিজেও মুগ্ধ।’

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
সিনেমা ইন্ডাস্ট্রির অপ্রকাশিত গল্প নিয়ে সিনেমা!
সিনেমা ইন্ডাস্ট্রির অপ্রকাশিত গল্প নিয়ে সিনেমা!
উত্তর আমেরিকায় দারুণ সূচনা
উত্তর আমেরিকায় দারুণ সূচনা
মুক্তির ২৬তম দিনে ‘জংলি’র রেকর্ড!  
মুক্তির ২৬তম দিনে ‘জংলি’র রেকর্ড!  
রবীন্দ্রনাথের গল্পে সিনেমা, প্রথমবার জুটি বাঁধছেন ইমন-দীঘি   
রবীন্দ্রনাথের গল্পে সিনেমা, প্রথমবার জুটি বাঁধছেন ইমন-দীঘি   
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প