সজল-মারিয়ার ‘গোলাপি’ চমক (ভিডিও)

বিনোদন রিপোর্ট
১০ মার্চ ২০২৩, ১৯:২০আপডেট : ১১ মার্চ ২০২৩, ০০:০১

এভাবে নাচে-গানে অভিনেতা সজলকে সচরাচর পাওয়া যায় না। বরং টিভি নাটকের সিরিয়াস সব চরিত্রের দিকে তার ঝোঁক ইদানীং। এমন পরিস্থিতিতে ভক্ত-সমালোচকদের চমকে দিলেন অভিনেতা।

হাজির হলেন মিউজিক ভিডিওর নায়ক হয়ে, সঙ্গে ‘গোলাপি’! যাতে সজলের নায়িকা হিসেবে গ্ল্যামারাস অবতারে দেখা গেছে মারিয়া মিমকে।   

৯ মার্চ ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ হলো ইস্তি ফিচারিং জুভের গানচিত্রটি। এটি নির্মাণ করেছেন ইভান মনোয়ার। সিনেমাটোগ্রাফিতে ছিলেন বিশ্বজিৎ দত্ত। ফ্লাই ফারুকের কোরিওগ্রাফিতে সজল-মারিয়ার রসায়ন জমে উঠেছে এতে।

ভিডিও নির্মাতা ইভান মনোয়ার বলেন, ‘প্রকাশের পর ভিডিওটি দর্শকরা এনজয় করছে খুব। আইটেম নাম্বার ও পার্টি সংয়ের মিশেলে করেছি কাজটি।’ 

মিম বলেন, ‘ভিডিওটি আমার ক্যারিয়ারে টার্নিং পয়েন্ট হতে পারে। এর মাধ্যমে আমার ফ্যান-ফলোয়ার এবং দর্শকরা নতুনভাবে আমাকে স্ক্রিনে দেখবেন।’

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
ক্ষুব্ধ জয়া, শুটিং বন্ধের আহ্বান!
ক্ষুব্ধ জয়া, শুটিং বন্ধের আহ্বান!
বুবলীর সঙ্গে প্রথম কাজ, মনেই হচ্ছে না: সজল
বুবলীর সঙ্গে প্রথম কাজ, মনেই হচ্ছে না: সজল
৩ এপ্রিল চয়নিকার ৩ নাটক!
৩ এপ্রিল চয়নিকার ৩ নাটক!
প্রশংসায় ভাসছে ‘জ্বীন-কন্যা’!
প্রশংসায় ভাসছে ‘জ্বীন-কন্যা’!
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প