‘নাসেক নাসেক’ খ্যাত অনিমেষ ফের কোক স্টুডিওতে

বিনোদন রিপোর্ট
১৮ মার্চ ২০২৩, ১৩:২৬ আপডেট : ১৮ মার্চ ২০২৩, ১৭:৪৮

তিন অঞ্চলের ভাষার সমন্বয়ে ‘মুড়ির টিন’ দিয়ে ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) যাত্রা করেছে ‘কোক স্টুডিও বাংলা’র দ্বিতীয় সিজন। গানটি পেয়েছে দারুণ জনপ্রিয়তা। এরপর ব্যান্ড ‘মেঘদল’ ও জহুরা বাউল মিলে উপহার দিয়েছেন ‘বনবিবি’। এটিও অন্তর্জালে ঝড় তুলেছে।

এবার তৃতীয় গানের পালা। শনিবার (১৮ মার্চ) সন্ধ্যা ৬টায় আসছে সেটি। আর এই গানে ফিরছেন প্রথম সিজনের প্রথম শিল্পী অনিমেষ রায়। যিনি ‘নাসেক নাসেক’ গান দিয়ে জয় করেছেন গোটা দেশ। এবারও নিজের জাতিগোষ্ঠী হাজংয়ের সংস্কৃতি তুলে আনছেন তিনি। গানটির শিরোনাম ‘নাহুবো’।

এই গানে অনিমেষ রায়ের সঙ্গে থাকছেন কক্সবাজারের র‍্যাপ শিল্পী সোহানা রহমান। যিনি ‘ডটার অব কোস্টাল’ নামে গান করেন। গানটিতে হাজং ও উপকূলীয় সংস্কৃতির সমন্বয় ঘটানো হয়েছে।

গানটি নিয়ে অনিমেষ রায়ের মন্তব্য, ‘এটা আমার নিজের জীবন থেকে অনুপ্রাণিত। সামাজিক প্রত্যাশার চাপে মাথা নত না করে নিজের শেকড়ের প্রতি দায়বদ্ধ থেকে এবং গানের প্রতি ভালোবাসার কথা তুলে ধরেছি।’

এ গানের হাজং ভাষার অংশটি লিখেছেন অনিমেষ রায়। আর র‍্যাপ অংশ রচনা করেছেন সোহানা। এতে তাদের সঙ্গে আরও কণ্ঠ দিয়েছেন সায়ন্তন মাংসাং, সাদুল ইসলাম ও ইমরান আহমেদ। গানটির সুর বেঁধেছেন সায়ন্তন মাংসাং।

কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেল ছাড়াও স্পটিফাইতে শোনা যাবে গানটি।

/কেআই/
সম্পর্কিত
দেশে নতুন মিউজিক প্ল্যাটফর্ম, শুরুতেই ‘বৈশাখী ঝড়’
দেশে নতুন মিউজিক প্ল্যাটফর্ম, শুরুতেই ‘বৈশাখী ঝড়’
সমালোচনায় কোক স্টুডিও বাংলার নতুন গান
সমালোচনায় কোক স্টুডিও বাংলার নতুন গান
‘নাসেক নাসেক’ অনিমেষের সিনেমায় অভিষেক
‘নাসেক নাসেক’ অনিমেষের সিনেমায় অভিষেক
বিনোদন বিভাগের সর্বশেষ
মিমির আগে কাকে বিয়ে করেছিলেন সিদ্ধার্থ, জানা গেলো তার পরিচয়
মিমির আগে কাকে বিয়ে করেছিলেন সিদ্ধার্থ, জানা গেলো তার পরিচয়
নতুন জেমস বন্ডকে ট্রাম্পের পরামর্শ, এক যুগ আগে কী বলেছিলেন প্রেসিডেন্ট
নতুন জেমস বন্ডকে ট্রাম্পের পরামর্শ, এক যুগ আগে কী বলেছিলেন প্রেসিডেন্ট
এবার বাবারাও পাবেন ১৫ দিনের ছুটি, ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের
এবার বাবারাও পাবেন ১৫ দিনের ছুটি, ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের
‘ধুরন্ধর’ থেকে যশরাজ, সারা অর্জুনের নতুন চমক
‘ধুরন্ধর’ থেকে যশরাজ, সারা অর্জুনের নতুন চমক
‘লাভ অ্যাকচুয়ালি’র নগ্ন দৃশ্যে ‘প্রথমবার শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল’: জোয়ানা
‘লাভ অ্যাকচুয়ালি’র নগ্ন দৃশ্যে ‘প্রথমবার শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল’: জোয়ানা