দেশসেরা হাফেজের সন্ধানে টিভি প্রতিযোগিতা

বিনোদন রিপোর্ট
২৪ মার্চ ২০২৩, ০৪:২৫আপডেট : ২৪ মার্চ ২০২৩, ১৫:০২

সচরাচর এমন আয়োজন টিভি পর্দায় চোখে পড়ে না। যেমনটা করে আসছে দেশের অন্যতম বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশন। এবারও চ্যানেলটি আয়োজন করছে হিফজুল কুরআন প্রতিযোগিতা ‘পবিত্র কুরআনের আলো’। 

অনুষ্ঠানটি ১ রমজান (২৪ মার্চ) থেকে মাসব্যাপী প্রতিদিন বিকাল ৫টা ১০মিনিটে প্রচার হবে।

এটি ১৫তম আয়োজন। এবারের আয়োজন প্রসঙ্গে বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আখন্দ বলেন, ‘দেশের সেরা হাফেজ সন্ধানের এই বিশেষ প্রতিযোগিতাটি এবারও প্রচার করছি আমরা। গত ১৪ বছর বাংলাভিশনে এই অনুষ্ঠানটি প্রচার করে আসছে। সবার কাছ থেকে ভালো সাড়া পেয়েছি। আশা করি এবারও অনুষ্ঠানটি দর্শকের ভালো লাগবে।’ 

অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন প্রফেসর মোঃ মোখতার আহমাদ। সারা দেশ থেকে হাফেজগণকে বাছাই করে বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে সেরা ৩ জন নির্বাচিত হবে এবারের আসরে।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প