জাতীয় নারী ফুটবল ও ক্রিকেট দলের মধ্যমণি সাবিনা ইয়াসমিন

বিনোদন রিপোর্ট
২৭ মার্চ ২০২৩, ১৯:২৪আপডেট : ২৮ মার্চ ২০২৩, ১১:৫৯

আগামী ঈদ উপলক্ষে নির্মিত ‘ইত্যাদি’র চমকানো সব বিষয়ের মধ্যে একটি বিশেষ পর্ব হচ্ছে দেশাত্মবোধক গান। যেখানে নারী ফুটবল ও ক্রিকেটারদের মধ্যমণি হলেন কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন।

গানটির চিত্রায়ণে শিল্পীর সঙ্গে অংশ নিয়েছেন জাতীয় নারী ফুটবল দল এবং নারী ক্রিকেট দলের সদস্যরা।

‘ইত্যাদি’র জনক হানিফ সংকেত জানান, ‘‘খেলোয়াড়দের সবাই অত্যন্ত আন্তরিকতার সাথে গানটির ধারণ কাজে সহযোগিতা করেছেন। মিরপুর ইনডোর স্টেডিয়ামে কয়েক হাজার দর্শকের স্বতঃস্ফূর্ত করতালির মধ্য দিয়ে গানটির ভিডিও ধারণ করা হয়। খেলোয়াড়দের দেখে স্টেডিয়ামজুড়ে দর্শকরা ‘বাংলাদেশ-বাংলাদেশ’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে।’’

‘পতাকার লাল সূর্যটা মাগো, প্রতিটি হৃদয়ে জ্বেলে দাও’ শিরোনামে গানটির কথা লিখেছেন খ্যাতিমান মোহাম্মদ রফিকউজ্জামান, সুর ও সংগীত পরিচালনা করেছেন আকাশ মাহমুদ। 

গাইছেন সাবিনা ইয়াসমিন গানটির চিত্রায়ণে শিল্পী ও খেলোয়াড়দের সঙ্গে কোরিওগ্রাফিতে অংশ নিয়েছে শতাধিক নৃত্যশিল্পী। কোরিওগ্রাফি করেছেন মনিরুল ইসলাম মুকুল। হানিফ সংকেতের সার্বিক তত্ত্বাবধানে নির্মিত গানটির চিত্রায়ণ, কথা ও সুরের ভিন্নতা, শিল্পী সাবিনা ইয়াসমিনের কণ্ঠমাধুর্য, নারী খেলোয়াড়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, নৃত্যশিল্পীদের চমকপ্রদ কোরিওগ্রাফি, স্টেডিয়ামে উপস্থিত কয়েক হাজার দর্শকের করতালি আর বাংলাদেশ বাংলাদেশ ধ্বনি- সব মিলিয়ে এবারের ঈদ ‘ইত্যাদি’তে গানটি ভিন্নরকম আবহ সৃষ্টি করেছে, এনেছে ভিন্নমাত্রা। এমনটাই জানান হানিফ সংকেত।

‘ইত্যাদি’ যথারীতি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড। প্রতিবারের মতো এবারও ঈদের পরদিন একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডের ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে বিশেষ ‘ইত্যাদি’। 
নারী ফুটবল ও ক্রিকেট দলের সদস্যদের মাঝে হানিফ সংকেত ও সাবিনা ইয়াসমিন

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল দেখাতে লাগবে ২০০ কোটি টাকা!
বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল দেখাতে লাগবে ২০০ কোটি টাকা!
বিটিভির প্রকল্পে দুর্নীতি: দুদকের অনুসন্ধানে সাবেক মন্ত্রী ও প্রকৌশলী সিন্ডিকেট 
বিটিভির প্রকল্পে দুর্নীতি: দুদকের অনুসন্ধানে সাবেক মন্ত্রী ও প্রকৌশলী সিন্ডিকেট 
স্বাধীনতা দিবসে বিটিভি সেজেছে যেভাবে
স্বাধীনতা দিবসে বিটিভি সেজেছে যেভাবে
বিটিভির ‘আড্ডা’য় ববিতা
বিটিভির ‘আড্ডা’য় ববিতা
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক