৩৪ বছর ধরে মডেলিংয়ে মৌ, প্রস্তুত সিনেমার জন্যেও! 

বিনোদন রিপোর্ট
০৩ এপ্রিল ২০২৩, ১৯:৪৯আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ১৪:১৪

১৯৮৯ সালে সাদিয়া ইসলাম মৌ প্রথম মডেলিংয়ে পা রাখেন। একটি শ্যাম্পুর বিজ্ঞাপনের জন্য সে সময় তার সাথে রেকর্ড ১ লাখ টাকা পারিশ্রমিকের চুক্তি করা হয়েছিল। সেই থেকে এখন পর্যন্ত তিনিই বাংলাদেশের সর্বাধিক পারিশ্রমিক পাওয়া নারী মডেল। 

৩৪ বছর ধরে শীর্ষ মডেল হিসেবে রাজত্ব করতে পারা একটি বিশ্বরেকর্ডও বটে। যে ধারাবাহিকতায় দেশে তো বটেই বিদেশেও কেউ আছে বলে জানা নেই। 

কিভাবে এতগুলো বছর এই শ্রেষ্ঠত্ব ধরে রাখা সম্ভব হলো, সেই নেপথ্যের গল্পগুলোই সাদিয়া ইসলাম মৌ সম্প্রতি ঈদের বিশেষ আয়োজন ‘রাঙা সকাল’-এ এসে বলেছেন। 

মডেল পরিচয়ের পাশাপাশি সাদিয়া ইসলাম মৌ একজন গুণী নৃত্যশিল্পীও। ছোটবেলায় বাবার সাথে গানের অনুশীলনও করতেন তিনি। গানের চর্চা চালিয়ে গেলে হয়তো আজ কণ্ঠশিল্পী পরিচয়েও তাকে পাওয়া যেত। কারণ তার বাবা প্রয়াত সাইফুল ইসলাম ছিলেন জনপ্রিয় একজন সংগীতশিল্পী; ষাটের দশকে যাকে বলা হতো পূর্ব বাংলার ‘হেমন্ত’। আঁকাবাঁকা, বাদশা, আপনজন’সহ বেশকিছু ছবিতে প্লেব্যাকও করেছিলেন সাইফুল ইসলাম। 

সাদিয়া ইসলাম মৌ ১৯৯৫ সালের ৩ জুলাই প্রচারিত হয়েছিল সাদিয়া ইসলাম মৌয়ের প্রথম নাটক ‘অভিমানে অনুভবে’। যদিও অনেকটা জোর করেই তাকে অভিনয়ে রাজি করানো হয়েছিল। এমনকি শুটিং শুরু হবার দিন সকাল বেলাতেও পরিচালক-নাট্যকার ফারিয়া হোসেনকে মৌ অনুরোধ করেছিলেন, তাকে বাদ দিয়ে অন্য কাউকে নেবার জন্য। ঢাকাই সিনেমাতেও তারকা-নির্মাতাদের প্রায় সবাই মৌকে চেয়েছিলেন নায়িকা বানাবার জন্য। বলিউডের ‘সাজান’ সিনেমার রিমেক ‘স্বজন’ সিনেমাতেও তিনি প্রস্তাব পেয়েছিলেন। 

এ প্রসঙ্গ স্মরণ করিয়ে দেয়ার পর মৌ বলেন, ‘আমি যে ধরনের সিনেমা করতে চাই, সে ধরনের কাজ তখন অতটা হতো না। তবে এখন হচ্ছে। গল্প প্রধান, অভিনয় করার মতো চরিত্র পেলে অবশ্যই সিনেমায় কাজ করবো।’ 

‘রাঙা সকাল’-এর বিশেষ এই পর্বটি সঞ্চালনা করেছেন রুম্মান রশীদ খান ও লাবণ্য। প্রযোজনা করেছেন জোবায়ের ইকবাল। বিশেষ এই ঈদ পর্বটি প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন সকাল ৭টায়। রুম্মান রশীদ খান ও লাবণ্যর সঙ্গে মৌ

/এমএম/
সম্পর্কিত
প্রথমবার পডকাস্টে সাদিয়া ইসলাম মৌ
প্রথমবার পডকাস্টে সাদিয়া ইসলাম মৌ
প্রথমবার ওয়েব ফিল্মে…
প্রথমবার ওয়েব ফিল্মে…
৩ এপ্রিল চয়নিকার ৩ নাটক!
৩ এপ্রিল চয়নিকার ৩ নাটক!
হীরক জয়ন্তীতে দ্বৈত চরিত্রে মৌ
হীরক জয়ন্তীতে দ্বৈত চরিত্রে মৌ
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন