হীরক জয়ন্তীতে দ্বৈত চরিত্রে মৌ

বিনোদন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০২৪, ১৪:৩২আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ১৬:৩৬

দেশের অন্যতম সফল মডেল ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ। অভিনয়ও করেন। যদিও সেটি সংখ্যার বিচারে খুবই কম। বছরে বিশেষ এক দু’টি নাটকে দেখা যায় তাকে।

এবার তাকে দেখা যাবে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) হীরক জয়ন্তীর (৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী) বিশেষ নাটকে। তাও আবার একসঙ্গে দ্বৈত চরিত্রে। ‘সোনার সিন্দুক’ নামের বিশেষ এই নাটকটি প্রচার হবে ২৫ ডিসেম্বর রাত ৯টা ৫ মিনিট থেকে।

নিশ্চিত করেছে বিটিভি কর্তৃপক্ষ।  

আলী ইমরানের রচনায় ও আনোয়ার হোসেন বুলুর চিত্রগ্রহণে নাটকটি প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস। এতে সাদিয়া ইসলাম মৌ ছাড়াও অভিনয় করেছেন গোলাম কিবরিয়া, আজম খান, ফারুক আহমেদ, মাসুদ রানা মিঠু, ওবায়দুর রহমান, তাবাসসুম মিথিলা, গাউস-উল-আবেদীন, আলমগীর রহমান, দুরন্ত সাহা, অপর্ণা চৌধুরীসহ অনেকে।  আরেকটি দৃশ্যে কিবরিয়া ও মৌ নাটকের গল্প প্রসঙ্গে প্রযোজক মাহবুবা ফেরদৌস জানান, অলংকারপুরের জমিদার বাড়িটির সেই আগের জৌলুস আর নেই। জমিদার পরিবারের কেউ থাকে না এখানে। লাঠিয়াল হাশেম সর্দার লাঠি হাতে দিনরাত পাহারা দেয় এই জমিদার বাড়ি। জমিদার রাজা চৌধুরীর উইল করা ট্রাস্টেই চলে গ্রামের স্কুল, মসজিদ ও মাদ্রাসা। ট্রাস্টের শর্তে আছে জমিদারি থেকে অর্জিত সম্পদের অর্ধেক পাবে শুধুমাত্র এই বংশের চরিত্রবান, শিক্ষিত সন্তানরা। 

রাজা চৌধুরীর ছোট ছেলের একমাত্র সন্তান সোহেল চৌধুরী বিদেশ থেকে পড়াশুনা শেষ করে দেশে ফিরেছে। সে এই জমিদার বাড়িতেই থাকতে চায়। উইলের শর্ত মতো সে যদি নিজেকে সৎ ও চরিত্রবান প্রমাণ করতে পারে, তাহলে পাবে ট্রাস্টের টাকা ও একটি সোনার সিন্দুক। সদ্য বিবাহিতা স্ত্রীসহ সোহেল চৌধুরী জমিদার বাড়িতে আসলে ট্রাস্টি বোর্ডের সভাপতিসহ গ্রামবাসী তাদের সাদরে গ্রহণ করে। রাতে সোহেল চৌধুরীর স্ত্রী উপমা সোনার সিন্দুক খোলার জন্য অস্থির হয়ে পড়ে। একপর্যায়ে সিন্দুক খুলে টাকা-পয়সা ও সোনা যাই রাখে তাই দ্বিগুণ হয়ে যায়। উপমা নিজের চেহারা দ্বিগুণ সুন্দর করতে সিন্দুক খুলে ভিতরে ঢুকে পড়ে। কিন্তু সিন্দুক খুলে হবহু উপমার মতো দু’জনকে দেখতে পেয়ে চমকে যায় সোহেল! নাটকের আরেকটি দৃশ্য এদিকে উইলের শর্ত মতে একাধিক নারীসঙ্গ প্রমাণিত হলে সবকিছু থেকেই বঞ্চিত হবে সোহেল চৌধুরী। তিনি এখন কী করবে? এগিয়ে যায় নাটকের রহস্যময় গল্প।

/এমএম/
সম্পর্কিত
বিশ্বকাপ সম্প্রচারস্বত্ব কেনায় বিটিভির ৭৩ কোটি টাকার ওপর ভ্যাট অব্যাহতি
বিশ্বকাপ সম্প্রচারস্বত্ব কেনায় বিটিভির ৭৩ কোটি টাকার ওপর ভ্যাট অব্যাহতি
মুস্তাফা মনোয়ার ছিলেন বহুমুখী প্রতিভার এক অনন্য শিল্পী: তথ্যমন্ত্রী
মুস্তাফা মনোয়ার ছিলেন বহুমুখী প্রতিভার এক অনন্য শিল্পী: তথ্যমন্ত্রী
৬৩ কোটি টাকায় বিশ্বকাপ সম্প্রচারস্বত্ব কিনেছে বিটিভি, লাগবে না ভর্তুকি
৬৩ কোটি টাকায় বিশ্বকাপ সম্প্রচারস্বত্ব কিনেছে বিটিভি, লাগবে না ভর্তুকি
৭৩ কোটি টাকায় বিশ্বকাপ প্রচারের সত্ত্ব কিনছে বিটিভি
৭৩ কোটি টাকায় বিশ্বকাপ প্রচারের সত্ত্ব কিনছে বিটিভি
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর