ঢাকার রাস্তায় সিএনজি চালাচ্ছেন সংগীতশিল্পী কিশোর!

বিনোদন রিপোর্ট
০৭ এপ্রিল ২০২৩, ১২:৩৪আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ১৪:১১

সামাজিক, রাজনৈতিক আর অর্থনৈতিক অস্থিরতায় দোদুল্যমান দেশ। এমন পরিস্থিতিতে কে কখন কিভাবে নিজের অবস্থান বদলায় সেটা বলা মুশকিল। এমনই এক সময়ে দেখা গেলো ঢাকার রাস্তায় সিএনজি অটোরিকশা চালাচ্ছেন সংগীতশিল্পী কিশোর!

তবে খোঁজ নিয়ে মিলেছে খানিক স্বস্তি। জীবনের তাগিদে নয়, গল্পের প্রয়োজনেই তিনি এমন পরিস্থিতিতে নিজেকে জড়িয়েছেন। ঈদ উৎসবকে সামনে রেখে তৈরি একটি গানের গল্পে সিএনজি চালকের চরিত্রে দেখা যাবে তাকে।

ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে নির্মিত গানটির নাম ‘মিথ্যেবাদীরে’। এর কথা ও সুর করেছেন প্লাবন কোরেশি আর সংগীতায়োজন করেছেন কিশোর নিজেই।

কিশোর ও মডেল জেবা জান্নাতকে নিয়ে গানটির গল্পনির্ভর ভিডিও নির্মাণ করেছেন এ কে পরাগ।

কিশোর জানান, এটি একটি মডার্ন ফোক গান। যেমন গান তিনি সচরাচর গাননি আগে।

অন্যদিকে সিএনজি চালানো প্রসঙ্গে এই গায়ক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চরিত্রের প্রয়োজনে সিএনজি চালাতে হলো। যেহেতু গাড়ি চালানোর অভ্যাস আছে, সেহেতু সিএনজি চালাতে খুব একটা বেগ পেতে হয়নি। মূল চালকের কাছ থেকে হালকা ট্রেনিং নিয়েছি শুটিংয়ের সময়। দেখলাম, ভালোই চালাতে পারি!’

কিশোর জানান, এই গানে শুধু সিএনজি চালকই নন তিনি। আরও কয়েকটি ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। যা ক্রমশ প্রকাশ্য।

আসছে ঈদে কিশোরের একমাত্র উপহার হিসেবে ডিএমএস-এর ব্যানারে প্রকাশ পাচ্ছে গানচিত্রটি।

/এমএম/
সম্পর্কিত
কিশোরদের ‘কিশোর’ হওয়া কি অপরাধ?
কিশোরদের ‘কিশোর’ হওয়া কি অপরাধ?
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
কিশোরকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেফতার
কিশোরকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেফতার
ডিজিটাল প্রেম ও কিশোর মন: আবেগ, আতঙ্ক আর সামাজিক নিয়ন্ত্রণের টানাপোড়েন 
ডিজিটাল প্রেম ও কিশোর মন: আবেগ, আতঙ্ক আর সামাজিক নিয়ন্ত্রণের টানাপোড়েন 
বিনোদন বিভাগের সর্বশেষ
ক্যানিজিয়ার সম্মানে ঢাকায় কনসার্ট, ছবি-অটোগ্রাফের সুযোগ ১০০ দর্শকের
ক্যানিজিয়ার সম্মানে ঢাকায় কনসার্ট, ছবি-অটোগ্রাফের সুযোগ ১০০ দর্শকের
আট বছর ধরে যে প্রশ্নের উত্তর খুঁজছেন নওশাবা
আট বছর ধরে যে প্রশ্নের উত্তর খুঁজছেন নওশাবা
বিচ্ছেদের পর ‘অনিশ্চিত ভবিষ্যৎ’ বলে কীসের ইঙ্গিত দিলেন নিকোল কিডম্যান
বিচ্ছেদের পর ‘অনিশ্চিত ভবিষ্যৎ’ বলে কীসের ইঙ্গিত দিলেন নিকোল কিডম্যান
ইউরোপ ট্যুরে জেমস, এক যুগ পর রোমে
ইউরোপ ট্যুরে জেমস, এক যুগ পর রোমে
বিছানায় কাত হয়ে ঘণ্টার পর ঘণ্টা ফোন, ঘাড়ে টাইটানিয়াম স্ক্রু বসাতে হলো অভিনেত্রীর
বিছানায় কাত হয়ে ঘণ্টার পর ঘণ্টা ফোন, ঘাড়ে টাইটানিয়াম স্ক্রু বসাতে হলো অভিনেত্রীর