বিয়ে করে মধুর যন্ত্রণায় নিলয়-মাহি!

বিনোদন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২৩, ১৩:৫০আপডেট : ০৮ এপ্রিল ২০২৩, ২১:১৯

অনেক শখ আর স্বপ্ন নিয়ে বিয়ে করলেন নিলয় আলমগীর ও সামিরা খান মাহি। কিন্তু ঘরে ফিরেই পড়েন নিজেদের একান্ত সময় কাটানো নিয়ে নানা জটিলতায়। 

কারণ, ছোট্ট একটি রুম নিয়ে এই শহরে বসবাস নিলয় পরিবারের। যেখানে বাবা, মা, বোনের সঙ্গে নতুন সদস্য হিসেবে যুক্ত হলেন মাহি। এমনই এক মজার অথচ জটিল গল্পে ‘স্বপ্নের বাসর’ নামে ঈদের বিশেষ নাটক নির্মাণ করেছেন মুহাম্মদ মিফতাহ আনান। এতে নিলয়-মাহি ছাড়াও অন্যতম চরিত্রে অভিনয় করেছেন মনিরা মিঠু।

নির্মাতা জানান, ঢাকা শহরের একজন সিএনজি চালকের সংসার জীবনের গল্প এটি। যাতে বিয়ের পর তার সংসার জীবনের বিভিন্ন সমস্যা ফুটে উঠেছে এ নাটকে।

নিলয় আলমগীর বলেন, ‘গল্পটা বেশ ‌মজার। এবং এমন ঘটনার বাস্তবতা প্রচুর। বিশেষ করে নিম্নবিত্ত পরিবারে, যারা ছোট ঘরে অনেক সদস্য মিলে বসবাস করে, তাদের জন্য এমন ঘটনা নিয়মিত। সেই অস্বস্তিকর-মজার গল্পগুলো এক করার চেষ্টা করেছি আমরা। আশা করছি নাটকটি দেখে দর্শকরা মজা পাবেন।’ নিলয়-মাহিকে ঘিরে পুরো পরিবার

এতে নিলয় আলমগীরকে দেখা যাবে সিএনজি চালক সালাউদ্দিনের চরিত্রে। আর সামিরা খান মাহি অভিনয় করেছেন জেসমিন চরিত্রে।

প্রযোজক এস কে সাহেদ আলী জানান, ঈদ-সূচিতে ‘স্বপ্নের বাসর’ মুক্তি পাচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
মাহি যখন চিত্রনায়িকা তিতলি মির্জা!
মাহি যখন চিত্রনায়িকা তিতলি মির্জা!
নিলয়ের ক্ষোভ নাকি নাটকের প্রচারণা!
নিলয়ের ক্ষোভ নাকি নাটকের প্রচারণা!
নিলয়ের টাক দেখে অজ্ঞান হিমি!
নিলয়ের টাক দেখে অজ্ঞান হিমি!
সবার আগে নতুন খাতা খুললেন নিলয়-হিমি!
সবার আগে নতুন খাতা খুললেন নিলয়-হিমি!
বিনোদন বিভাগের সর্বশেষ
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ