রানির উদ্দেশে আলিয়া: আপনার মতো কেউ নেই

বিনোদন ডেস্ক
০৯ এপ্রিল ২০২৩, ১৮:৩৯আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ১৮:৩৯

বলিউড তারকা রানি মুখার্জি অভিনীত নতুন সিনেমা ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’। গেলো ১৭ মার্চ এটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এর পর থেকেই দর্শক, সমালোচক, তারকা সকলের প্রশংসায় ভাসছে ছবিটি। বিশেষত রানির অনবদ্য অভিনয়ে মুগ্ধতা প্রকাশ করছেন সবাই।

এবার ‘মিসেস চ্যাটার্জি’র প্রশংসায় পঞ্চমুখ হলেন এ প্রজন্মের তারকা অভিনেত্রী আলিয়া ভাট। শনিবার (৮ এপ্রিল) মা সোনি রাজদান ও বোন শাহীন ভাটকে নিয়ে ছবিটি দেখেছেন তিনি। এরপর সোশ্যাল হ্যান্ডেলে জানিয়েছেন নিজের অনুভূতি।

ছবির একাধিক দৃশ্যের একটি কোলাজ শেয়ার করে আলিয়া ভাট লিখেছেন, “শনিবার রাত কেটেছে কান্নায়; মা-বোন আমরা সবাই মিলে প্রিয়, অনবদ্য রানি মুখার্জিকে দেখেছি। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ একটি অসাধারণ গল্প, যা বলা প্রয়োজন ছিল। বিশেষত আমার কাছে, একজন নতুন মা হিসেবে, এটা প্রবলভাবে স্পর্শ করেছে।”

রানির উদ্দেশ্যে আলিয়ার বার্তা, ‘রানি ম্যাম, এখানে আপনার মতো কেউ নেই। আপনি আমাকে নাড়িয়ে দিয়েছেন এবং আপনার সঙ্গে আমিও নরওয়ে থেকে ভারত সফর করেছি! এই অসাধারণ ছবির পুরো টিমকে শুভেচ্ছা।’

এছাড়া ছবির অন্যতম অভিনেতা জিম শর্বের প্রশংসায় আলিয়া বলেছেন, ‘আমি মেনে নিয়েছি যে, এমন কিছু নেই, যা আমার প্রিয় জিম শর্ব করতে পারে না। একজন পাকা বহুরূপী!’

উল্লেখ্য, ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিটি নির্মিত হয়েছে বাস্তব ঘটনার ছায়া অবলম্বনে। এতে একজন মায়ের ভূমিকায় অভিনয় করেছেন রানি মুখার্জি। তার স্বামীর চরিত্রে আছেন কলকাতার তারকা অনির্বাণ ভট্টাচার্য। ছবিটি পরিচালনা করেছেন অশিমা চিব্বার।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/কেআই/এমএম/
সম্পর্কিত
প্রকাশ্যে রণবীর-আলিয়ার ২৫০ কোটি রুপির বাংলো
প্রকাশ্যে রণবীর-আলিয়ার ২৫০ কোটি রুপির বাংলো
ফাহাদ ফাসিলকে নিয়ে আগ্রহী আলিয়া!
ফাহাদ ফাসিলকে নিয়ে আগ্রহী আলিয়া!
অভিষেকেই মুগ্ধতা ছড়ালেন আলিয়া
অভিষেকেই মুগ্ধতা ছড়ালেন আলিয়া
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প