একসঙ্গে ১০ গান নিয়ে হাজির মনির খান

বিনোদন রিপোর্ট
১১ এপ্রিল ২০২৩, ১৪:২৩আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ১৬:০০

দীর্ঘদিন পর একসঙ্গে ১০টি গান একসাথে প্রকাশ করছেন মনির খান। ‘কী বাঁধনে বেঁধেছো আমায়’ শিরোনামের অ্যালবামে গানগুলো ভিডিও আকারে প্রকাশ হচ্ছে। গানগুলো লিখেছেন লিটন শিকদার। এগুলোর সুর করেছেন মিল্টন খন্দকার ও দেবু রায়। গানগুলোর সংগীতায়োজন করেছেন কলকাতার রকেট মন্ডল।

১০টি গান মুক্তি উপলক্ষে সোমবার (১০ এপ্রিল) ঢাকায় ছোট পরিসরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। গানগুলো প্রকাশনাকে কেন্দ্র করে নানা অভিজ্ঞতা ভাগাভাগি করেন শিল্পী ও গানগুলোর গীতিকার ও সুরকারেরা। এদিন মনির খানকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন কণ্ঠশিল্পী খোরশেদ আলম, রবি চৌধুরী, মামুন, নাসির, গীতিকার শহীদুল্লাহ ফরায়েজি, লিটন অধিকারী রিন্টু, অভিনেতা ও প্রযোজক সাজু মুনতাসীরসহ আরও অনেকেই।

অনুষ্ঠানে জানানো হয়, ঈদ উপলক্ষে আগামী ২২-২৩ রোজার মধ্যেই গানগুলোর ভিডিও মনির খানের ইউটিউব চ্যানেল ‘এমকে মিউজিক টোয়েন্টিফোর’ এ মুক্তি দেওয়া হবে।

নতুন গানগুলো নিয়ে মনির খান বলেন, ‘আমি যে ধরনের গান করি, সেই ধরনের উপাদানই নতুন এই ১০টি গানে রয়েছে। গানগুলো করে ভালো লেগেছে। অনেকদিন পরে একসাথে এতগুলো গান করলাম। গানের কথার সঙ্গে সঙ্গতি রেখে ভিডিও করা হয়েছে। আশা করি, দর্শক গানগুলো শুনে তাদের ভালো লাগা, মন্দ লাগা শেয়ার করবেন।’

গীতিকার লিটন শিকদার বলেন, ‘মনির খান দেশের জনপ্রিয় একজন শিল্পী। তিনি মাটি ও মানুষের গান করেন। অনেকদিন পর তিনি গান নিয়ে ফিরছেন। তার এ যাত্রার সঙ্গী হতে পেরে আমি আনন্দিত। আশা করি এই ১০টি গানের ভিডিওগুলো সবার কাছে উপভোগ্য হবে।’

গীতিকার ও সুরকার মিল্টন খন্দকার বলেন, ‘মনির খান ও আমার একসঙ্গে পথচলাটা দীর্ঘদিনের। আগে তো বেশ আয়োজন করে অ্যালবাম প্রকাশ হতো। সেটা এখন আর হয় না। তবে মনির খানের ভক্তরা একসঙ্গে ১০টি গান উপহার পাচ্ছেন এবারের ঈদে। আমি এ আয়োজনে থাকতে পেরে আনন্দিত। সবাইকে গানগুলো উপভোগ করার আমন্ত্রণ জানাচ্ছি।’

গত শতকের ৯০ ও শূন্য দশকের জনপ্রিয় বিরহী গানের শিল্পী মনির খান। ১৯৯৬ সালে ‘তোমার কোনো দোষ নেই’ নামে একক অ্যালবাম নিয়ে সংগীতাঙ্গনে যাত্রা করেন। প্রথম অ্যালবামই সুপারহিট। দীর্ঘ সংগীত জীবনে তিনি ৪২টি একক অ্যালবাম এবং ৩০০ এর অধিক দ্বৈত ও মিশ্র অ্যালবামে কণ্ঠ দিয়েছেন। এছাড়া তার কণ্ঠে বেশ কিছু সিনেমার গান পেয়েছে তুমুল জনপ্রিয়তা।

শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন মনির খান।

/এমএম/
সম্পর্কিত
ফিরলেন প্লেব্যাকে...
ফিরলেন প্লেব্যাকে...
‘সবসময় বলতেন, তার দুটি ছেলে উপল ও মনির’
গাজী মাজহারুল আনোয়ারের প্রয়াণ‘সবসময় বলতেন, তার দুটি ছেলে উপল ও মনির’
দিলারা জামান-আরজুকে নিয়ে মিউজিক ভিডিও
দিলারা জামান-আরজুকে নিয়ে মিউজিক ভিডিও
ব্যাংককে জেলের ভূমিকায় কণ্ঠশিল্পী মনির খান (ভিডিও)
ব্যাংককে জেলের ভূমিকায় কণ্ঠশিল্পী মনির খান (ভিডিও)
বিনোদন বিভাগের সর্বশেষ
দুই ভাইয়ের গান, রেকর্ডিংয়ের এক যুগ পর প্রকাশ
দুই ভাইয়ের গান, রেকর্ডিংয়ের এক যুগ পর প্রকাশ
ঢাকার ৪১৬ বছর: চলচ্চিত্রের অর্ধশতাধিক গুণীজনকে সম্মাননা
ঢাকার ৪১৬ বছর: চলচ্চিত্রের অর্ধশতাধিক গুণীজনকে সম্মাননা
চলচ্চিত্র ছাড়া মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে চিত্রায়িত করা সম্ভব নয়: ডিএসসিসি
চলচ্চিত্র ছাড়া মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে চিত্রায়িত করা সম্ভব নয়: ডিএসসিসি
‘হলিউড ওয়াক অব ফেম’-এ গেলেন সাফা কবির
‘হলিউড ওয়াক অব ফেম’-এ গেলেন সাফা কবির
ঢাকার মঞ্চে আসছে পাওলো কোয়েলহোর ‘দ্য আলকেমিস্ট’
ঢাকার মঞ্চে আসছে পাওলো কোয়েলহোর ‘দ্য আলকেমিস্ট’