ফিরলেন প্লেব্যাকে...

বিনোদন রিপোর্ট
২০ জুলাই ২০২৫, ১২:২৫আপডেট : ২০ জুলাই ২০২৫, ১৩:৫৪

মনির খান, তার গান মানেই জীবন, প্রেম আর বিচ্ছেদের এক দারুণ সম্মিলন। শহর থেকে অজপাড়াগাঁ, তার গানে মুগ্ধ লাখো শ্রোতা। শহরের গলির মোড়ে মোড়ে কিংবা গ্রামের আলপথেও একসময় ক্যাসেট প্লেয়ারে ভেসে বেড়াতো তার গান। তাছাড়া প্লেব্যাকেও তিনি সুনাম কুড়িয়েছেন বেশ। তবে বেশ লম্বা সময় ছিলেন প্লেব্যাক থেকে দূরে। এবার বিরতি ভেঙে তিনি ফিরেছেন সিনেমার গানে।

সম্প্রতি পাতলা খান নির্মিত ‘যন্ত্রণার আগুন’ সিনেমায় দুটি গানে কণ্ঠ দিয়েছেন মনির। এর সংগীতায়োজন করেছেন বাবলুর রহমান। রাজধানীর মগবাজারের একটি স্টুডিওতে রেকর্ডিংয়ে অংশ নেন এই শিল্পী।

লম্বা বিরতির পর সিনেমায় নতুন গান, এ বিষয়ে মনির খান বলেন, ‘বেশ লম্বা বিরতির পর অসাধারণ কথার সিনেমার গান গাইতে পেরে ভালোই লাগছে। একসময় সিনেমায় প্রচুর গান করেছি। দিনরাত ব্যস্ততা লেগেই থাকত। সিনেমার যে গানগুলোতে আমার কণ্ঠ প্রয়োজন নির্মাতারা সেই গানের জন্য এখন আমাকে ডাকছেন। সময় সুযোগ পেলে সিনেমার গান করছি। এখন তরুণ শিল্পীরাই প্লেব্যাকে করছেন বেশি। শ্রোতা তা পছন্দও করছেন। তাদের তো জায়গা ছেড়ে দিতে হবে।’

বলা প্রয়োজন, সংগীতজগতে মনির খানের পথচলা কয়েক দশকের। ১৯৯৬ সালের ২৫ নভেম্বর, বিউটি কর্নারের ব্যানারে তার প্রথম অ্যালবাম ‘তোমার কোন দোষ নেই’ প্রকাশ হয়। রীতিমত ধন্য ধন্য পড়ে যায় সেসময়। এরপর পেরিয়ে গেছে ২৯ বছর… প্রকাশ পেয়েছে মনির খানের ৪৩টি একক অ্যালবাম। যার প্রতিটি হিট। রয়েছে তিন শতাধিক দ্বৈত ও মিশ্র অ্যালবামের রেকর্ড। শূন্য দশকের পুরোটা তিনি শাসন করেছেন একসঙ্গে, অডিও ও প্লেব্যাকে। পেয়েছেন তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

উল্লেখ্য, সিনেমার গান থেকে দূরে থাকলেও তিনি নিয়মিত ইউটিউবে নতুন নতুন গান প্রকাশ করেন। তার রয়েছে দুটি ইউটিউব চ্যানেল। সেখানে প্রতি মাসেই দু-তিনটি গান প্রকাশ করে থাকেন এই শিল্পী।

/সিবি/
সম্পর্কিত
একসঙ্গে ১০ গান নিয়ে হাজির মনির খান
একসঙ্গে ১০ গান নিয়ে হাজির মনির খান
‘সবসময় বলতেন, তার দুটি ছেলে উপল ও মনির’
গাজী মাজহারুল আনোয়ারের প্রয়াণ‘সবসময় বলতেন, তার দুটি ছেলে উপল ও মনির’
দিলারা জামান-আরজুকে নিয়ে মিউজিক ভিডিও
দিলারা জামান-আরজুকে নিয়ে মিউজিক ভিডিও
ব্যাংককে জেলের ভূমিকায় কণ্ঠশিল্পী মনির খান (ভিডিও)
ব্যাংককে জেলের ভূমিকায় কণ্ঠশিল্পী মনির খান (ভিডিও)
বিনোদন বিভাগের সর্বশেষ
দুই ভাইয়ের গান, রেকর্ডিংয়ের এক যুগ পর প্রকাশ
দুই ভাইয়ের গান, রেকর্ডিংয়ের এক যুগ পর প্রকাশ
ঢাকার ৪১৬ বছর: চলচ্চিত্রের অর্ধশতাধিক গুণীজনকে সম্মাননা
ঢাকার ৪১৬ বছর: চলচ্চিত্রের অর্ধশতাধিক গুণীজনকে সম্মাননা
চলচ্চিত্র ছাড়া মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে চিত্রায়িত করা সম্ভব নয়: ডিএসসিসি
চলচ্চিত্র ছাড়া মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে চিত্রায়িত করা সম্ভব নয়: ডিএসসিসি
‘হলিউড ওয়াক অব ফেম’-এ গেলেন সাফা কবির
‘হলিউড ওয়াক অব ফেম’-এ গেলেন সাফা কবির
ঢাকার মঞ্চে আসছে পাওলো কোয়েলহোর ‘দ্য আলকেমিস্ট’
ঢাকার মঞ্চে আসছে পাওলো কোয়েলহোর ‘দ্য আলকেমিস্ট’