‘শত্রু’র ঝলক: বাপ্পীর অ্যাকশন, মিতুর উষ্ণতা (ভিডিও)

বিনোদন রিপোর্ট
১১ এপ্রিল ২০২৩, ১৯:২৩আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ১৯:২৩

ঈদের বাজার দখল করতে তোড়জোড় শুরু করে দিয়েছেন ঢালিউডের নির্মাতা-প্রযোজক-শিল্পীরা। এক এক করে নতুন সিনেমার মুক্তির ঘোষণা আসছে। সেই সঙ্গে ঘুম ভেঙে প্রচারণার কাজেও সরব হচ্ছেন তারকারা। ঈদে মুক্তির মিছিলে নতুন সদস্য ‘শত্রু’। সোমবার (১০ এপ্রিল) এর ঘোষণা এসেছে।

এক দিন পরই ছাড়া হয়েছে ছবিটির ট্রেলার। ২ মিনিট ২১ সেকেন্ডের সেই ঝলকের সিংহভাগ জুড়ে দেখা গেলো নায়ক বাপ্পী চৌধুরীর দাপট। পুলিশ চরিত্রে মারকাট অ্যাকশন আর নায়কোচিত সংলাপ দিয়েছেন তিনি। তার বিপরীতে নায়িকা হিসেবে আছেন জাহারা মিতু। যাকে দেখা গেছে আবেদনময়ী রূপে, মেজাজি সংলাপে।

ট্রেলার থেকে আঁচ করা যায়, এ ছবিতে কেবল পুলিশ-অপরাধীর শত্রুতা নয়, প্রেমিক-প্রেমিকা তথা বাপ্পী ও মিতুর মধ্যেও বিরোধ দেখা যাবে। এর পাশাপাশি দুজনের প্রেমময় রসায়ন তো থাকছেই।

দর্শককে নিজের ছবি দেখার আহ্বান জানিয়ে বাপ্পী চৌধুরী বলেছেন, ‘‘ঈদে ঢাকাসহ সারাদেশে মুক্তি পাচ্ছে ছবিটি। ‘শত্রু’ কথা বলবে দেশের, দশের, আদর্শের। ‘শত্রু’র পাশেই থাকুন।”

ছাড়পত্র এদিকে মঙ্গলবার (১১ এপ্রিল) সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে ‘শত্রু’। ফলে মুক্তিতে আর কোনও বাধা থাকলো না। বিষয়টি নিশ্চিত করলেন নায়িকা জাহারা মিতু। উচ্ছ্বাস প্রকাশ করে তিনি সোশ্যাল হ্যান্ডেলে বলেছেন, “যে কাগজটির জন্য এত অপেক্ষা, সেটা চলে এসেছে। আমার তৃতীয় চলচ্চিত্র হিসেবে সেন্সর সার্টিফিকেট পেলো ‘শত্রু’। এজন্য টিমের সবাইকে শুভেচ্ছা জানাই।”

ঈদে ‘শত্রু’র মুক্তির নিশ্চয়তা দিয়ে মিতু বলেন, ‘ঈদে ছবিটি মুক্তি পাচ্ছে নিশ্চিত। আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে। ইতোমধ্যে হল বুকিংও শুরু হয়ে গেছে। আশা করছি ঈদে আনন্দের সঙ্গে উপভোগের মতো ছবি হতে যাচ্ছে এটি।’

উল্লেখ্য, ছবিটিতে বাপ্পী ও মিতুর সঙ্গে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, ডন, আমির সিরাজি, ববি, জাদু আজাদ, সোহেল বাবু প্রমুখ। অহৃদ্ধ ফিল্মসের ব্যানারে এটি প্রযোজনা করেছেন সুনীল ঘোষ শুভ।
 
ট্রেলার:

 

/কেআই/এমএম/
সম্পর্কিত
সড়ক দুর্ঘটনায় নায়ক বাপ্পী, বাঁচলেন অল্পের জন্য
সড়ক দুর্ঘটনায় নায়ক বাপ্পী, বাঁচলেন অল্পের জন্য
এক দিনের ব্যবধানে মাতৃহারা নায়ক ও গায়ক
এক দিনের ব্যবধানে মাতৃহারা নায়ক ও গায়ক
বাইশ গজে তারকাদের লড়াই, খেলবেন কারা
বাইশ গজে তারকাদের লড়াই, খেলবেন কারা
নায়িকার এক পোস্টে নির্মাতার ব্যক্তিজীবনে তুলকালাম!
নায়িকার এক পোস্টে নির্মাতার ব্যক্তিজীবনে তুলকালাম!
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প