সামিরা খান মাহি এবার চিত্রনায়িকা!

বিনোদন রিপোর্ট
১৩ এপ্রিল ২০২৩, ১৩:৫২আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ১৭:১৮

ছোট পর্দায় সামিরা খান মাহির ব্যস্ততা তুঙ্গে। একের পর এক নাটকে কাজের সুবাদে দম ফেলার সুযোগ পাচ্ছেন না! এরমধ্যে আবার ওটিটি ভুবনেও পা রেখেছেন। নানান চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলে দর্শকের সাড়াও পাচ্ছেন।

এরই ধারাবাহিকতায় এবার সামিরা খান মাহি হলেন চিত্রনায়িকা! না, বাস্তবে নয়, নাটকের পর্দায়। আসন্ন ঈদ উপলক্ষে নির্মিত ‘নায়িকা তুমি কার’ নাটকেই তাকে এমন ভূমিকায় পাওয়া যাবে। যেটি নির্মাণ করেছেন ইমরাউল রাফাত।

সামিরা খান মাহি ও নিলয় আলমগীর নাটকের গল্প কিছুটা এরকম- এলাকার ডন মূসা ভাই। সবাই তাকে বাঘের চেয়েও ভয় পায়! সেই ডন আবার ঢাকাই সিনেমার পাঁড় ভক্ত। বিশেষত নায়িকাদের বিষয়ে সে অন্ধ। সারা দিন সিনেমা দেখে, গান শোনে আর নায়িকাদের নিয়ে দিবাস্বপ্নে বিভোর থাকে।

ঘটনাক্রমে সিনেমা প্রযোজনায় নামে মূসা ভাই। শর্ত একটাই- সিনেমায় নায়িকা বিজলীর সঙ্গে তাকে নাচার সুযোগ দিতে হবে। এ নিয়ে নানা মজার কাণ্ড ঘটতে থাকে।

এতে মূসা ভাইয়ের ভূমিকায় থাকছেন নিলয় আলমগীর আর নায়িকা বিজলী হয়েছেন সামিরা খান মাহি। এছাড়াও থাকছেন সাইদুর রহমান পাভেল, সবুজ সানী, রেশমা আহমেদসহ অনেকে।

নির্মাতা ইমরাউল রাফাত বলেন, ‘এটা একটা মজার নাটক। যেখানে পর্দার নায়িকার প্রেমে পড়ে মহল্লার ডন! দুজনকে ঘিরে চলতে থাকে নানা ঘটনা। আশা করছি ঈদ আনন্দে বাড়তি আনন্দ দেবে নাটকটি।’

নাটকের শিল্পীরা নাটকটির প্রযোজক এস কে সাহেদ আলী জানান, সিএমভির ঈদ আয়োজনের অংশ হিসেবে এটি প্রচার হবে তাদের ইউটিউব চ্যানেলে।

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
মাহি যখন চিত্রনায়িকা তিতলি মির্জা!
মাহি যখন চিত্রনায়িকা তিতলি মির্জা!
নিলয়ের ক্ষোভ নাকি নাটকের প্রচারণা!
নিলয়ের ক্ষোভ নাকি নাটকের প্রচারণা!
নিলয়ের টাক দেখে অজ্ঞান হিমি!
নিলয়ের টাক দেখে অজ্ঞান হিমি!
সবার আগে নতুন খাতা খুললেন নিলয়-হিমি!
সবার আগে নতুন খাতা খুললেন নিলয়-হিমি!
বিনোদন বিভাগের সর্বশেষ
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ