হানিফ সংকেতের ‘বাড়িঘর আপন পর’

বিনোদন রিপোর্ট
১৫ এপ্রিল ২০২৩, ১২:০৪আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ১৩:৪৮

প্রতি ঈদেই বর্ণাঢ্য ‘ইত্যাদি’র পাশাপাশি নন্দিত নির্মাতা হানিফ সংকেত একটি নাটক নির্মাণ করেন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। এরমধ্যে তিনি নির্মাণ করেছেন ‘বাড়িঘর আপন পর’।

যা যথারীতি প্রচার হবে এটিএন বাংলায় ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে। 

হানিফ সংকেতের ঈদ নাটকের নামে যেমন ভিন্নতা থাকে গল্পেও থাকে বৈচিত্র্য। পাশাপাশি থাকে একটি সামাজিক বক্তব্য।

হানিফ সংকেতের ভাষ্যে এবারের নাটকটির মূল মর্ম এমন- একজন নারী কখনও মা, অভিভাবক, স্ত্রী, উপার্জনশীল ব্যক্তি, দায়িত্বশীল কর্মকর্তা এবং কখনও ভালো বন্ধু। কিন্তু তারপরও অধিকাংশ ক্ষেত্রে তাকে সব সময় সব কিছুতেই আপস করে চলতে হয়। হতে পারে সেটা সংসার জীবনে, কর্মক্ষেত্রে কিংবা ব্যক্তিগত জীবনে। সদ্য বিবাহিতা তেমনই একজন নারীর সামাজিক অবস্থান এবং তার মনে জেগে ওঠা কিছু প্রশ্ন নিয়ে নির্মিত হয়েছে ‘বাড়িঘর আপন পর’ নাটকটি।

হানিফ সংকেতের ‘বাড়িঘর আপন পর’ নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, মীর সাব্বির, তারিন জাহান, আব্দুন নূর সজল, লুৎফর রহমান জর্জ, সুভাশিষ ভৌমিক ও নজরুল ইসলাম। নাটকের সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজন করেছেন মেহেদী। কণ্ঠ দিয়েছেন পুলক ও রিয়াদ। হানিফ সংকেতের ‘বাড়িঘর আপন পর’

/এমএম/
সম্পর্কিত
‘ইত্যাদি’র ধারণকৃত পর্বে এ টি এম শামসুজ্জামান
‘ইত্যাদি’র ধারণকৃত পর্বে এ টি এম শামসুজ্জামান
‘ইত্যাদি’ এবার লক্ষ্মীপুরে, আয়োজনে যা থাকছে 
‘ইত্যাদি’ এবার লক্ষ্মীপুরে, আয়োজনে যা থাকছে 
তমা-হিমির নৃত্য চমক
তমা-হিমির নৃত্য চমক
নিজের পুরস্কার উৎসর্গ করলেন দর্শকদের
নিজের পুরস্কার উৎসর্গ করলেন দর্শকদের
বিনোদন বিভাগের সর্বশেষ
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ