বালামের সঞ্চালনায় একসঙ্গে সোলস ও ঢাকা কয়্যার

বিনোদন রিপোর্ট
২১ এপ্রিল ২০২৩, ১৫:৪২আপডেট : ২১ এপ্রিল ২০২৩, ১৬:৩৩

এবারের ঈদ আয়োজনে ভিন্নধর্মী পরিবেশনা নিয়ে হাজির হচ্ছে জনপ্রিয় ব্যান্ডদল সোলস। কারণ, মঞ্চে এবার তাদের সঙ্গে থাকছে ঢাকা কয়্যার। 

বাংলাদেশ টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান বাংলা স্টুডিওতে ‘মন ছুঁয়েছে মন’ গানটি নতুনভাবে পরিবেশন করতে যাচ্ছে সোলস ও ঢাকা কয়্যার । 

এ প্রসঙ্গে সোলস সদস্য পার্থ বড়ুয়া বলেন, ‘ঈদে সোলস ও ঢাকা কয়্যারের এই আয়োজনটি দর্শকের কাছে দারুণ উপভোগ্য  হবে বলে আমার বিশ্বাস। আমরা খুব আনন্দ নিয়ে কাজটি শেষ করেছি। আগামীতেও এমন নতুন নতুন পরিবেশনা দর্শকদের উপহার দিতে চাই।’

বালাম গানটি নতুন করে সংগীতায়োজন করেছেন আশরাফ বাবু। আনজীর লিটনের গ্রন্থনা ও পরিকল্পনায় ‘বাংলা স্টুডিও’ অনুষ্ঠানটি  উপস্থাপনা করেছেন সংগীতশিল্পী বালাম। অনুষ্ঠানে আরও সংগীত পরিবেশন করেছেন ফেরদৌস ওয়াহিদ, কুদ্দুছ বয়াতী, সাব্বির জামানসহ অনেকে।

সাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনায় অনুষ্ঠানটি ঈদের দ্বিতীয় দিন বিটিভিতে রাত ১০টার ইংরেজি সংবাদের পর প্রচার হবে।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
নতুন দুই খবরে টেইলর সুইফট
নতুন দুই খবরে টেইলর সুইফট
মায়ের জমানো টাকায় চিকিৎসা, পাওনা ৫০ লাখ টাকা নিয়ে  ক্ষোভ ‘মেঘদল’ ব্যান্ড সদস্যের
মায়ের জমানো টাকায় চিকিৎসা, পাওনা ৫০ লাখ টাকা নিয়ে  ক্ষোভ ‘মেঘদল’ ব্যান্ড সদস্যের
বহু নারীতে আসক্ত গোবিন্দ, সঙ্গী হিসেবে শাহরুখকে চান অভিনেতার স্ত্রী
বহু নারীতে আসক্ত গোবিন্দ, সঙ্গী হিসেবে শাহরুখকে চান অভিনেতার স্ত্রী
সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়ার পর বদলে গেছে ঐশ্বরিয়া লক্ষ্মীর জীবন
সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়ার পর বদলে গেছে ঐশ্বরিয়া লক্ষ্মীর জীবন
ঘরে বসেই দেখা যাবে অপি করিমের সিনেমা
ঘরে বসেই দেখা যাবে অপি করিমের সিনেমা