আলিয়ঁস ফ্রঁসেজে ‘দুঃখ থেকে মুক্ত: বাংলার বুদ্ধ’ প্রদর্শনী

বিনোদন রিপোর্ট
০৩ মে ২০২৩, ২২:২৫আপডেট : ০৩ মে ২০২৩, ২২:২৫

আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে শুরু হলো বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ওরিয়েন্টাল পেইন্টিং স্টাডি গ্রুপ (ওপিএসজি) আয়োজিত এবং মিখাইল আই. ইসলামের কিউরেশনে ‘দুঃখ থেকে মুক্ত: বাংলার বুদ্ধ’ শীর্ষক যৌথ প্রদর্শনীর।

সংঘানন্দ মহাথেরো, অধ্যক্ষ, সিলেট বৌদ্ধ বিহার, নিলু রওশন মুর্শেদ, চেয়ারপারসন, অবিন্তা গ্যালারি অব ফাইন আর্টস, ফ্রঁসোয়া ঘ্রোঁজো, পরিচালক, আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা এবং লোক গবেষক ও বাংলা একাডেমির উপপরিচালক সাইমন জাকারিয়ার উপস্থিতিতে প্রদর্শনীটির শুভ উদ্বোধন হয় বুধবার, ৩ মে।

আলিয়ঁস ফ্রঁসেজে ‘দুঃখ থেকে মুক্ত: বাংলার বুদ্ধ’ প্রদর্শনী গৌতম বুদ্ধের জীবনের আদর্শ, দর্শন ও মহিমা শিল্পকর্মে তুলে ধরার মাধ্যমে বিশ্বের শান্তি, সংহতি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় এই প্রদর্শনী ভূমিকা রাখবে বলে আশা করেন আয়োজকরা। বুদ্ধের জীবন পরিক্রমাকে মূলত জন্ম, গৃহত্যাগ, বুদ্ধত্বলাভ এবং মহাপরিনির্বাণ-এই চার অধ্যায়ে বিভক্ত করা হয়ে থাকে। এই চারটি অধ্যায়ের উল্লেখযোগ্য ঘটনাগুলোকে নিবিড়ভাবে অনুধাবনের মাধ্যমে শিল্পীরা তাদের চিত্রকর্ম ও ভাস্কর্যের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন এই প্রদর্শনীর মাধ্যমে।

আলিয়ঁস ফ্রঁসেজে ‘দুঃখ থেকে মুক্ত: বাংলার বুদ্ধ’ প্রদর্শনী এই প্রদর্শনীতে অংশগ্রহণকারী ৫০ জন শিল্পীর অর্ধশতাধিক শিল্প কর্মের মধ্যে রয়েছে- চিত্রকলা, ভাস্কর্য ও মৃৎশিল্পের নানা করণকৌশলের বৈচিত্র্যময় শিল্পসম্ভার। ওয়াশ, গোয়াশ, টেম্পারা, তালপাতা চিত্র, চা পাতা দিয়ে নির্মিত চিত্র, শীতল পাটির চিত্র, খড়ের ভাস্কর্য, পটচিত্র- এমন নানা বৈচিত্র্যের কাজ দর্শকদের মুগ্ধ করবে বলে আশা করছেন আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার পরিচালক ফ্রঁসোয়া ঘ্রোঁজো। আলিয়ঁস ফ্রঁসেজে ‘দুঃখ থেকে মুক্ত: বাংলার বুদ্ধ’ প্রদর্শনী

প্রদর্শনীটি চলবে ১৫ মে পর্যন্ত। খোলা থাকবে রোজ বিকাল ৩টা থেকে রাত ৯টা। সাপ্তাহিক বন্ধ রবিবার; প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত। এমনটাই নিশ্চিত করেন আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার প্রোগ্রাম অফিসার মামুন আর রশিদ। আলিয়ঁস ফ্রঁসেজে ‘দুঃখ থেকে মুক্ত: বাংলার বুদ্ধ’ প্রদর্শনী

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?