কে-পপ তারকার সঙ্গে আলিয়াকে দেখে উচ্ছ্বসিত ভক্তরা

বিনোদন ডেস্ক
১৭ মে ২০২৩, ১৩:০৮আপডেট : ১৭ মে ২০২৩, ১৫:২৮

কোরিয়ান পপ বা কে-পপ তারকাদের তালিকায় যার নামটি প্রথমেই উচ্চারিত হয়, তিনি লি জি-উন। তবে ভক্তদের কাছে তার পরিচিতি ‘আই ইউ’ নামে। এই নামেই তিনি গান করেন, স্টেজে তোলেন ঝড়। এই দক্ষিণ কোরিয়ান তারকার সঙ্গে দেখা হলো বলিউড তারকা আলিয়া ভাটের। তাদের সাক্ষাতের সেই মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই হয়েছে ভাইরাল।

সম্প্রতি বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড ‘গুচি’র গ্লোবাল শুভেচ্ছাদূত হয়েছেন আলিয়া ভাট। তিনিই প্রথম ভারতীয়, যিনি এই ব্র্যান্ডের গ্লোবাল অ্যাম্বাসেডর হওয়ার সুযোগ পেলেন।

মঙ্গলবার (১৬ মে) দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে একটি অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠানটি। ‘দ্য গুচি ক্রুজ ২০২৪’ শীর্ষক সেই জমকালো আয়োজনে অংশ নেন আলিয়া। এতে আরও অনেক বৈশ্বিক তারকার উপস্থিতি দেখা গেছে। যেমন হ্যারি স্টাইলস, ডাকোটা জনসন, শিন মিন-আ ও আই ইউ প্রমুখ।

এর মধ্যে লি জি-উন তথা আই ইউ বসেছেন একেবারে আলিয়ার পাশেই। তাদের পাশাপাশি বসার সেই মুহূর্ত দেখে অবাক, উচ্ছ্বসিত ভক্তরা। অনেকেই তাদের ছবিটি শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করছেন।

অনুষ্ঠানে পাশাপাশি বসেছেন আই ইউ ও আলিয়া ভাট এর আগে ‘গুচি’র শুভেচ্ছাদূত হয়ে আলিয়া ভাট বলেছেন, ‘শুধু ভারতে নয়, গোটা বিশ্বে গুচির প্রতিনিধিত্ব করবো ভেবে সম্মানিত বোধ করছি। গুচির লিগেসি আমাকে সবসময় অনুপ্রাণিত করে এবং আমরা একসঙ্গে অনেক মাইলফলক সৃষ্টির অপেক্ষায় আছি।’

এদিকে আলিয়ার হাতে বর্তমানে একাধিক সিনেমার কাজ রয়েছে। শেষ করেছেন ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র কাজ। যেখানে তার বিপরীতে আছেন রণবীর সিং। এছাড়া প্রিয়াঙ্কা চোপড়া ও ক্যাটরিনা কাইফের সঙ্গে ‘জি লে জারা’ ছবিতেও কাজ করছেন তিনি। শুধু তাই নয়, এ বছর আলিয়ার হলিউড অভিষেকও হতে যাচ্ছে। ‘হার্ট অব স্টোন’ নামের সেই ছবিতে সহশিল্পী হিসেবে পেয়েছেন হলিউড তারকা গ্যাল গ্যাডটকে।

সূত্র: পিঙ্কভিলা

/কেআই/আরআইজে/
সম্পর্কিত
প্রকাশ্যে রণবীর-আলিয়ার ২৫০ কোটি রুপির বাংলো
প্রকাশ্যে রণবীর-আলিয়ার ২৫০ কোটি রুপির বাংলো
ফাহাদ ফাসিলকে নিয়ে আগ্রহী আলিয়া!
ফাহাদ ফাসিলকে নিয়ে আগ্রহী আলিয়া!
অভিষেকেই মুগ্ধতা ছড়ালেন আলিয়া
অভিষেকেই মুগ্ধতা ছড়ালেন আলিয়া
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?