‘টাইগার ৩’ ছবির শুটিংয়ে চোট পেয়েছেন সালমান!

বিনোদন ডেস্ক
১৮ মে ২০২৩, ২০:০৯আপডেট : ১৮ মে ২০২৩, ২৩:৪৭

বলিউড ভাইজান সালমান খান শনিবারই (১৩ মে) কলকাতায় শো করেছেন। মুম্বাইতে ফিরেই চলতি সপ্তাহে ‘টাইগার ৩’ ছবির শুটিংয়ে যোগ দেওয়ার কথা ছিল। এই পর্বেই তার সঙ্গে শুটিং করার কথা আরেক খান শাহরুখের। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার সূত্রের খবর, মাড আইল্যান্ডে ছবির শুটিংও শুরু হয়েছে। তবে সোশ্যাল মিডিয়া বলছে অন্য কথা!

বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেছেন সালমান। সেই ছবিতে দেখা যাচ্ছে ক্যামেরার দিকে পিছন ফিরে দাঁড়িয়ে আছেন তিনি। খালি গা। তবে অনেকেরই দৃষ্টি আকর্ষণ করেছে অভিনেতার পিঠে সাঁটা বিশেষ টেপ। সাধারণত শরীরের কোথাও চোট লাগলে চিকিৎসকের পরামর্শে রোগীরা এই ধরনের টেপ ব্যবহার করেন। সঙ্গে সালমানের লেখা ক্যাপশনটিও অনেকের চোখে পড়েছে।

‘দাবাং’ অভিনেতা লিখেছেন, ‘যখন কেউ ভাবে যে সে সারা পৃথিবীর ওজন তার কাঁধে তুলে নিয়েছে, তখন আমি বলি, আগে পাঁচ কিলোর ডাম্বল তুলে দেখাও।’ সঙ্গে লিখেছেন,‘টাইগার আহত।’

সূত্রের দাবি, ‘টাইগার ৩’-এর শুটিং করতে গিয়েই পিঠে চোট পেয়েছেন সালমান। তবে তার এই চোট কতটা গুরুতর তা এখনই জানা যাচ্ছে না। সাল্লু ভাইয়ের চোটের কারণে এই ছবির শুটিংও পেছাবে কিনা স্পষ্ট নয়।

সালমানের এই ছবি ছড়িয়ে পড়তেই অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ। কেউ লিখেছেন, ‘কী হয়েছে আপনার? দ্রুত সুস্থ হয়ে উঠুন।’ কারও মতে, ‘আহত বাঘ সব থেকে ভয়ংকর।’ কেউ বলছেন, আহত হলেও বাঘের পরিচিতি বদলে যায় না। বাধা এলেও ‘টাইগার ৩’ ব্লকবাস্টার হতে যাচ্ছে বলে তাদের অভিমত।

উল্লেখ্য, মণীষ শর্মা পরিচালিত ‘টাইগার ৩’ ছবিতে সালমান ছাড়াও রয়েছেন ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমি। ছবিটি আগামী নভেম্বর মাসে মুক্তি পাওয়ার কথা।

সূত্র: আনন্দবাজার

/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
ভেন্টিলেটরে সেলিম খান, যা জানালেন চিকিৎসক
ভেন্টিলেটরে সেলিম খান, যা জানালেন চিকিৎসক
বাবার পরামর্শ শোনেননি, অনুতপ্ত সালমান!
বাবার পরামর্শ শোনেননি, অনুতপ্ত সালমান!
সালমানের ব্যালকনিতে কেন বুলেটপ্রুফ গ্লাস!
সালমানের ব্যালকনিতে কেন বুলেটপ্রুফ গ্লাস!
সামনে এলো সালমানের নতুন সিনেমার ফার্স্টলুক
সামনে এলো সালমানের নতুন সিনেমার ফার্স্টলুক
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প