ক্যানসার আক্রান্ত বৃদ্ধার শেষ ইচ্ছা পূরণ করলেন শাহরুখ

বিনোদন ডেস্ক
২৩ মে ২০২৩, ১৫:৫৫আপডেট : ২৪ মে ২০২৩, ১৫:২০

পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা তিনি। নাম শিবানী চক্রবর্তী। বয়স ছাড়িয়েছে ৬০। বার্ধক্যজনিত জটিলতা তো আছে, তার ওপর তিনি ক্যানসারে আক্রান্ত। এই অবস্থায় জীবনের শেষ ইচ্ছের কথা জানিয়েছেন তিনি। সেটা হলো, বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে সাক্ষাৎ করা।

বিষয়টি প্রকাশ্যে এনেছেন শিবানীর মেয়ে প্রিয়া চক্রবর্তী। তিনি সোশ্যাল মিডিয়ায় বার্তা দেন, ‘আমার মা ক্যানসারের শেষ পর্যায়ে রয়েছেন। আমি সকলের কাছে অনুরোধ জানাচ্ছি যে, শাহরুখ খান স্যারের সঙ্গে আমার মা-কে দেখা করানোর জন্য সাহায্য করুন। আমি জানি না যে, মা আর কত দিন বাঁচবেন। তাই অনুগ্রহ করে তার শেষ ইচ্ছে পূরণ করতে সাহায্য করুন।’

বিভিন্ন ফ্যানগ্রুপের মাধ্যমে সেই বার্তা পৌঁছে যায় মান্নাতে। শাহরুখ বিষয়টি জানার পর আর বিলম্ব করলেন না। সেই বৃদ্ধার কাছে ভিডিও কল করলেন। সোমবার (২২ মে) রাতে প্রায় আধা ঘণ্টা ধরে শিবানী চক্রবর্তীর সঙ্গে কথা বলেছেন কিং খান। শুধু তাই নয়, শিবানীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেবেন বলেও আশ্বাস দিয়েছেন অভিনেতা।

ভিডিও কলে আলাপের বিষয়ে প্রিয়া বলেছেন, ‘শাহরুখ খানের সঙ্গে মায়ের বিস্তারিত কথা হয়েছে। তিনি আমার সঙ্গেও কথা বলেছেন। স্যার বলেছেন মায়ের জন্য তিনি প্রার্থনা করবেন। মায়ের চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আশ্বাসও দিয়েছেন তিনি।’

শিবানী চক্রবর্তীর ঘরের দেয়ালজুড়ে শাহরুখের ছবি এখানেই শেষ নয়, ক্যানসার আক্রান্ত শিবানীর সঙ্গে সরাসরি দেখা করবেন বলেও জানিয়েছেন শাহরুখ। আইপিএল’র সুবাদে মাঝেমধ্যেই কলকাতায় আসা হয় কিং খানের। সেই সূত্রে শিবানীর সঙ্গে সাক্ষাৎ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

১৯৯৩ সালে মুক্তি পাওয়া শাহরুখ খানের ছবি ‘বাজিগর’ দেখে সেই সিনেমার নায়িকার নামে মেয়ের নাম ‘প্রিয়া’ রাখেন শিবানী। কিং অব রোম্যান্সের সবগুলো ছবিই দেখেছেন এই নারী। এমনকি অসুস্থ অবস্থায় গিয়ে ‘পাঠান’ও দেখেছেন। ইচ্ছে ছিলো, মেয়ের সঙ্গে মুম্বাইয়ে মান্নাতের সামনে গিয়ে শাহরুখকে দেখবেন। অসুস্থতার কারণে সেটা পারছিলেন না। অথচ এখন খোদ শাহরুখই তার সঙ্গে ভিডিও কলে কথা বললেন।

সূত্র: টিভি৯ বাংলা

/কেআই/
সম্পর্কিত
কলকাতায় এক মঞ্চে মেসি-শাহরুখ
কলকাতায় এক মঞ্চে মেসি-শাহরুখ
বিতর্ক তুঙ্গে: কে কাকে কপি করলেন!
বিতর্ক তুঙ্গে: কে কাকে কপি করলেন!
ভক্তদের সঙ্গে আলাপে মজেছেন শাহরুখ
ভক্তদের সঙ্গে আলাপে মজেছেন শাহরুখ
শাহরুখকে ‘একঘেয়ে অভিনেতা’ বললেন নাসিরুদ্দিন!
শাহরুখকে ‘একঘেয়ে অভিনেতা’ বললেন নাসিরুদ্দিন!
বিনোদন বিভাগের সর্বশেষ
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর