প্রতি পোস্টে কোটি টাকা, ইনস্টাগ্রামে তারকাদের চমকপ্রদ আয়

বিনোদন ডেস্ক
৩০ মে ২০২৩, ১৪:৫৭আপডেট : ৩০ মে ২০২৩, ১৪:৫৭

সোশ্যাল মিডিয়ায় ভিডিও কনটেন্ট দিয়ে আয় করা যায়, এটা কম-বেশি সবারই জানা। এছাড়া সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা কোনও প্রতিষ্ঠান বা পণ্যের প্রচারমূলক পোস্ট দিয়েও আয় করেন। ব্যতিক্রম নন বলিউড তারকারাও। হিন্দি সিনেমার অভিনেত্রীরা ইনস্টাগ্রামে একেকটি পোস্ট দেওয়ার জন্য বিরাট অংকের অর্থ নিয়ে থাকেন।

বিশেষজ্ঞদের মতে, এই সময়ে তারকাদের মোট আয়ের ২০-৩০ শতাংশ আসে সোশ্যাল মিডিয়া থেকে। সুতরাং আয়ের অংকটা যে বেশ বড়, তা বলার অপেক্ষা রাখে না।

ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কা চোপড়ার অনুসারী রয়েছে ৮৭ দশমিক ৭ মিলিয়ন। কোনও পণ্য বা প্রতিষ্ঠানের প্রচারে একটি পোস্ট দেওয়ার জন্য তিনি ২ কোটি রুপি সম্মানী নেন। দ্বিতীয় স্থানে রয়েছেন শ্রদ্ধা কাপুর। তার ফলোয়ার ৮০ দশমিক ৮ মিলিয়ন। একেকটি পোস্টের জন্য তাকে দিতে হয় দেড় কোটি রুপি।

আলিয়া ভাটের অনুসারীর সংখ্যা ৭৭ দশমিক ৪ মিলিয়ন। ফলোয়ার কিছুটা কম হলেও তিনি বেশি অর্থ নেন। প্রতি পোস্টের জন্য ২ কোটি রুপি হাঁকেন এই তরুণ তারকা। দীপিকা পাড়ুকোন ৭৪ দশমিক ১ মিলিয়ন ফলোয়ারের অধিকারিণী। পোস্ট প্রতি ২ কোটি রুপি নেন তিনি। তালিকায় পাঁচ নম্বরে আছেন ক্যাটরিনা কাইফ। ৭২ দশমিক ৮ মিলিয়ন ফলোয়ারের অ্যাকাউন্ট থেকে পোস্ট দেওয়ার জন্য তিনি নেন ১ কোটি রুপি।

ভারতীয় তারকাদের মধ্যে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি অনুসারী রয়েছে বিরাট কোহলির। তার অ্যাকাউন্টে ফলোয়ারের সংখ্যা ২৫০ মিলিয়ন। প্রত্যেকটি পোস্টের জন্য এই ক্রিকেট তারকা নেন সাড়ে তিন থেকে পাঁচ কোটি রুপি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/কেআই/
সম্পর্কিত
মেটার পেইড সাবস্ক্রিপশন: কীভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ থেকে আয় করবেন?
মেটার পেইড সাবস্ক্রিপশন: কীভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ থেকে আয় করবেন?
পাঁচ দিনেই ইনস্টাগ্রামে বিজেপিকে পেছনে ফেললো ককরোচ পার্টি
পাঁচ দিনেই ইনস্টাগ্রামে বিজেপিকে পেছনে ফেললো ককরোচ পার্টি
ইনস্টাগ্রাম মেয়েদের জন্য, বিতর্কিত মন্তব্যে তোপের মুখে মাস্ক
ইনস্টাগ্রাম মেয়েদের জন্য, বিতর্কিত মন্তব্যে তোপের মুখে মাস্ক
ইনস্টাগ্রামে স্প্যাম ও বট ফলোয়ার সরানোর নিয়ম
ইনস্টাগ্রামে স্প্যাম ও বট ফলোয়ার সরানোর নিয়ম
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?