মনে হচ্ছে, পুনরায় আমার অভিষেক হলো: সোনাক্ষী

বিনোদন ডেস্ক
০২ জুন ২০২৩, ১৭:৪৭আপডেট : ০২ জুন ২০২৩, ১৭:৪৭

২০১০ সালে সুপারহিট ছবি ‘দাবাং’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন সোনাক্ষী সিনহা। এরপর তাকে দেখা গেছে ‘রাওডি রাথোর’, ‘দাবাং ২’, ‘আর রাজকুমার’, ‘আকিরা’র মতো সিনেমায়। তবে অধিকাংশ ছবিতেই নামমাত্র নায়িকা হিসেবে দায়িত্ব সেরেছেন তিনি। অভিনেত্রী হিসেবে সেভাবে মুগ্ধতা ছড়াতে পারেননি।

এবার সেই অপূর্ণতা ঘুচিয়ে নিলেন। প্রথম ওয়েব সিরিজ ‘দাহাদ’-এ চমকে দিয়েছেন সোনাক্ষী। গত ১২ মে এটি মুক্তি পেয়েছে অ্যামাজন প্রাইম ভিডিওতে। এরপর থেকেই দর্শক-সমালোচকের বিপুল প্রশংসা পাচ্ছে। সিরিজে একজন পুলিশ কর্মকর্তার ভূমিকায় বাজিমাত করেছেন সিনহা কন্যা।

এদিকে আজ শুক্রবার (২ জুন) সোনাক্ষীর জন্মদিন। বিশেষ দিনে তাই সিরিজটি নিয়ে নিজের অনুভূতি জানালেন এভাবে, “এটা অবিশ্বাস্য, অসাধারণ। গত কয়েক বছরেও যাদের সঙ্গে আমার কথা হয়নি, তারাও মেসেজ দিচ্ছেন, ফোন করছেন; এমনকি ইন্ডাস্ট্রির এমন অনেকে যোগাযোগ করছেন, যাদেরকে আগে চিনতামও না। আমি রেস্তোরাঁয় বসে ছিলাম। মানুষ আমার কাছে আসছে, কিন্তু ছবি তোলার জন্য নয়, শুধু এটা বলতে যে, ‘দাহাদ’-এ আমার কাজ তাদের পছন্দ হয়েছে। আমি জানি না, এসবের বিপরীতে কী করবো।”

সোনাক্ষী মনে করেন, ক্যারিয়ারের দুই যুগ পেরিয়ে নতুন করে তার অভিষেক হয়েছে ইন্ডাস্ট্রিতে। বললেন, “মনে হচ্ছে, পুনরায় আমার অভিষেক হলো। শেষবার আমি এতো সাড়া পেয়েছি অনেক আগে, ২০১৩ সালে ‘লুটেরা’ ছবির জন্য। এরপর ‘আকিরা’র জন্যও ভালো সাড়া পেয়েছিলাম। কিন্তু অন্য কোনও কাজের জন্য এতো বেশি ভালোবাসা পাইনি।”

উল্লেখ্য, ক্রাইম মিস্ট্রি থ্রিলার ধাঁচের সিরিজ ‘দাহাদ’ নির্মাণ করেছেন রীমা কাগতি ও রুচিকা ওবেরয়। এতে সোনাক্ষী সিনহা ছাড়াও অভিনয় করেছেন গুলশান দেবিয়াহ, বিজয় ভার্মা, সোহুম শাহ প্রমুখ।

সূত্র: পিঙ্কভিলা

/কেআই/
সম্পর্কিত
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার
পরীর ‘রঙিলা কিতাব’ কবে আসছে জানা গেলো
পরীর ‘রঙিলা কিতাব’ কবে আসছে জানা গেলো
এলো ‘পঞ্চায়েত’র নতুন সিজন, যা বলছেন সমালোচকরা
এলো ‘পঞ্চায়েত’র নতুন সিজন, যা বলছেন সমালোচকরা
৩৫ কেজি ওজন বাড়িয়ে আলোচনায় নাঈম
৩৫ কেজি ওজন বাড়িয়ে আলোচনায় নাঈম
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প