নচিকেতার নতুন গান ‘সে একটা গাছ’ (ভিডিও)

বিনোদন রিপোর্ট
০২ জুন ২০২৩, ২০:০৮আপডেট : ০৪ জুন ২০২৩, ১৪:০৪

সে একটা গাছ, চায় আদুরে হাতের আঁচ/ কারো কি তা মনে আছে/ বেশ কিছুদিন হলো, জল দেওয়া হয় না তো গাছে। দুই বাংলার বিষয়ভিত্তিক গানের অন্যতম শিল্পী নচিকেতার নতুন গানের মুখ এটি। যা প্রকাশ পেয়েছে ২ জুন, বাংলাদেশের জুটি মিউজিকের ব্যানারে।

গানটির শিরোনাম কিংবা প্রথম দুই লাইন শুনলে যে কেউ ভাবতে পারেন, এটি সম্ভবত ‘বনায়ন’ সচেতনতার আলোকে তৈরি। তা একদমই নয়। এখানেই লুকিয়ে আছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকবি জুলফিকার রাসেলের মুনশিয়ানা। তিনি এখানে গাছটিকে ব্যবহার করেছেন রূপক অর্থে। অনেকটা অনাদরে পড়ে থাকা একজন মানুষের হাহাকার উঠে এসেছে এই গানটির মাধ্যমে।

‘সে একটা গাছ’ সুর দিয়েছেন নচিকেতা নিজেই। তাতে সংগীতায়োজন করেছেন টুনাই দেবাশিস গাঙ্গুলী।

জুলফিকার রাসেল গানটি প্রসঙ্গে কলকাতা থেকে নচিকেতার ভাষ্য এমন, ‘জুলফিকার রাসেলের সঙ্গে আমার প্রকাশিত গানের সংখ্যা অনেক হলো। তৈরি থাকা অপ্রকাশিত গানের সংখ্যা আরও বেশি। তারই একটা গান এটি। জুলফির গানের কাব্যময়তা বা সাহিত্যমান প্রসঙ্গে নতুন করে বলবার কিছু নেই, তবে এই গানটির ভাবধারা আমাদের দুজনার যে কোনও গানের চেয়ে বেশ আলাদা। এখানে আমরা গাছের মতো অসহায় একজন মানুষের গল্প তুলে ধরার চেষ্টা করেছি।’

এদিকে জুলফিকার রাসেল বলেন, ‘নচিদার সঙ্গে কাজ করার অভিজ্ঞতাই একটু আলাদা। কারণ, তিনি গায়ক, সুরকারের পাশাপাশি অসাধারণ একজন গীতিকবিও বটে। ফলে তিনি কথার মর্ম বোঝেন এবং সেটার মূল্যায়ন করেন। এই গানটির কথাগুলো আমার অসম্ভব প্রিয়। আশা করছি শ্রোতারা পছন্দ করবেন।’

জানা গেছে, নচিকেতা-জুলফিকার জুটির আরও বেশ কিছু গান নিয়মিতই প্রকাশ হবে জুটি মিউজিকের ব্যানারে, ধারাবাহিকভাবে।

গানটির লিংক:

/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
‘রইদ’ কী তবে তথাকথিত সভ্যতার ক্ষুরধার স্যাটায়ার?
‘রইদ’ কী তবে তথাকথিত সভ্যতার ক্ষুরধার স্যাটায়ার?
অবসর ভেঙে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ সিং
অবসর ভেঙে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ সিং
১৯ বছর পর কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন, পড়বেন কবিতা-মুক্তি পাচ্ছে ‘নির্বাসিত’
১৯ বছর পর কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন, পড়বেন কবিতা-মুক্তি পাচ্ছে ‘নির্বাসিত’
‘মৃণালদার সমস্ত মজা, পাগলামি রেখেই ছবিটা করেছিলাম’
‘মৃণালদার সমস্ত মজা, পাগলামি রেখেই ছবিটা করেছিলাম’
সালমানের এ কী হাল! তবু বলছেন, ‘ভালো আছি’
সালমানের এ কী হাল! তবু বলছেন, ‘ভালো আছি’