স্পর্শিয়ার উপস্থাপনায় দুই প্রজন্মের তারকা

বিনোদন রিপোর্ট
২৩ জুন ২০২৩, ১৬:৩৭আপডেট : ২৩ জুন ২০২৩, ১৮:১৬

শোবিজে পায়ের তলার মাটি শক্ত করেছেন। পেয়েছেন পরিচিতিও। তবু ভূরি ভূরি কাজ কখনও করেননি অর্চিতা স্পর্শিয়া। বরাবরই সময় নিয়ে, বেছে কাজ করেন তিনি।

যেমন অনেক দিন পর তাকে সিনেমায় পাওয়া গেলো চলতি মাসে। গত ১৬ জুন মুক্তি পায় তার অভিনীত সিনেমা ‘ফিরে দেখা’। কালজয়ী নায়িকা রোজিনা পরিচালিত এই ছবিতে তাকে দেখা গেছে নিরবের সঙ্গে।

আসন্ন কোরবানির ঈদে স্পর্শিয়া হাজির হচ্ছেন ছোট পর্দায়। তবে নাটক-টেলিফিল্মের অভিনয়ে নয়, ভিন্ন ভূমিকায়। তা হলো অনুষ্ঠান উপস্থাপনা। বিটিভির বিশেষ তারকা আড্ডার অনুষ্ঠান উপস্থাপনা করেছেন তিনি।

‘ঈদ আড্ডা’ শীর্ষক এ আয়োজনে স্পর্শিয়ার অতিথি হয়েছেন দুই প্রজন্মের চার জন তারকা। তারা হলেন কিংবদন্তি অভিনেতা আবুল হায়াত, অভিনেত্রী ডলি জহুর; আর এ প্রজন্মের আব্দুন নূর সজল ও মাসুমা রহমান নাবিলা।

স্পর্শিয়া, ডলি জহুর ও আবুল হায়াত আড্ডায় অংশ নিয়ে তারা বিভিন্ন শুটিংয়ের মজার স্মৃতি এবং ঈদে কোরবানির মাংস বিলি করার স্মৃতি শেয়ার করেছেন। অনুষ্ঠানটি দেখার আহ্বান জানিয়েছেন স্পর্শিয়া।

আফরোজা সুলতানার প্রযোজনায় এই ‘ঈদ আড্ডা’ প্রচারিত হবে ঈদের দিন বিকাল ৫টা ৪৫ মিনিটে।

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
‘ইত্যাদি’র ধারণকৃত পর্বে এ টি এম শামসুজ্জামান
‘ইত্যাদি’র ধারণকৃত পর্বে এ টি এম শামসুজ্জামান
আলিফ লায়লা থেকে টিপু সুলতান, বিটিভির সেই দিনগুলো
আলিফ লায়লা থেকে টিপু সুলতান, বিটিভির সেই দিনগুলো
লোগো বদলালেই কি বদলে যাবে বিটিভি, যা বলছেন সংস্কৃতিজনরা
লোগো বদলালেই কি বদলে যাবে বিটিভি, যা বলছেন সংস্কৃতিজনরা
আলোচনায় বিটিভির লোগো পরিবর্তন
আলোচনায় বিটিভির লোগো পরিবর্তন
বিনোদন বিভাগের সর্বশেষ
‘বিগ বস’-এর শুটিং সেটে বিরক্ত হলেন সালমান খান
‘বিগ বস’-এর শুটিং সেটে বিরক্ত হলেন সালমান খান
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে