টমবয় লুকে তাসনিয়া ফারিণ

বিনোদন রিপোর্ট
২৬ জুন ২০২৩, ১৪:০০আপডেট : ২৬ জুন ২০২৩, ১৫:৩৬

সময়ের অন্যতম জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিণকে এমনটা আগে দেখেনি, যেমনটা দেখা যাবে এই ঈদে। একেবারে মাস্তান গেটআপ, লুক ও অভিনয়ে হাজির হবে অভিনেত্রী। তার বিপরীতে একেবারে সহজ-সরল-ভীতু চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান।

দুজনকে নিয়ে সিএমভি’র ব্যানারে বিশেষ নাটক রচনা ও নির্মাণ করেছেন মুহাম্মদ মিফতা আনান। নাটকটির নাম ‘তোমার পিছু ছাড়বো না’।

নির্মাতা জানান, কথায় আছে ‘প্রেম অন্ধ’। তারই বাস্তব চিত্র দেখা যাবে এই নাটকে।

‘তোমার পিছু ছাড়বো না’র গল্পের শুরুতে দেখা যাবে, রাস্তার পাশে একটা সহজ-সরল ছেলে বসে বসে কান্না করছে। ছেলেটার কান্না দেখে একটা টমবয় টাইপ মেয়ে এগিয়ে আসে। যার হাতে সিগারেট, বয়কাট চুল, পরনে শার্ট-প্যান্ট। তো ছেলেটার কাছে এসে মেয়েটা জিজ্ঞেস করে, কী হয়েছে তার, কেন কাঁদছে? এরপর ছেলেটা কাঁদতে কাঁদতে বলে, আমার একটা ব্যাগ ছিনতাই হয়েছে পাশের গলি থেকে। এই কথা শুনে মেয়েটা ছুটে যায়, উদ্ধার করে ব্যাগ। 

জোভান ও ফারিণ তবে সরল ছেলেটার ব্যাগটা ফেরত দেয় না টমবয় মেয়েটা। বরং এখান থেকে শুরু হয় নাটকটির মূল গল্প। ব্যাগের আশায় মেয়েটার পিছু ছাড়ে না ছেলেটা। এখানে ছেলেটা জোভান, মেয়েটা ফারিণ।

প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে ঈদ আয়োজনে সিএমভি’র ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হচ্ছে ‘তোমার পিছু ছাড়বো না’।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
দর্শকদের কাঁদাচ্ছে ‘ফ্যামিলি ম্যান’, জোভান-তটিনী-রাজ ত্রয়ীর আরেক সাফল্য
দর্শকদের কাঁদাচ্ছে ‘ফ্যামিলি ম্যান’, জোভান-তটিনী-রাজ ত্রয়ীর আরেক সাফল্য
স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’ নিয়ে জটিলতার নেপথ্যে
স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’ নিয়ে জটিলতার নেপথ্যে
রুনা লায়লা ও প্রীতমের আইটেম, শাকিবের সঙ্গে আবেদনময়ী তাসনিয়া ফারিণ
রুনা লায়লা ও প্রীতমের আইটেম, শাকিবের সঙ্গে আবেদনময়ী তাসনিয়া ফারিণ
তটিনীর প্রাণ বাঁচাতে জোভানের ‘কসম’
তটিনীর প্রাণ বাঁচাতে জোভানের ‘কসম’
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প