স্পাই ইউনিভার্সে আলিয়া ভাট!

বিনোদন ডেস্ক
১৪ জুলাই ২০২৩, ১৯:৪৫আপডেট : ১৪ জুলাই ২০২৩, ১৯:৪৫

বলিউডের সর্বোচ্চ আয়কারী ফ্র্যাঞ্চাইজি এখন যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স। যেখানে গুপ্তচর চরিত্রে ইতোমধ্যে হাজির হয়েছেন সালমান খান, শাহরুখ খান ও হৃতিক রোশনের মতো তারকা। এছাড়া নারী গুপ্তচরের ভূমিকায় তাক লাগিয়েছেন ক্যাটরিনা কাইফ ও দীপিকা পাড়ুকোনেরা।

এবার এই ইউনিভার্সকে আরেকটু বিস্তৃত করতে চলেছে প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস। পুরুষ নয়, নারী চরিত্রকে কেন্দ্র করে নির্মিত হবে নতুন একটি সিনেমা। আর সেখানেই হাজির হবেন আলিয়া ভাট। যিনি বলিউডের এই সময়ের সফলতম অভিনেত্রী।

আলিয়া ভাট ঘনিষ্ঠ এক সূত্রের মতে, ‘আলিয়া ভাট হলেন এই সময়ের অন্যতম দর্শকপ্রিয় তারকা। সেজন্য তাকে স্পাই ইউনিভার্সে একজন সুপার স্পাই চরিত্রে দেখা যাবে। যেমন দেখা গেছে সালমান, হৃতিক ও শাহরুখকে। আদিত্য চোপড়া (প্রযোজক) ও তার দল পরিকল্পনা করছেন একটি নারীকেন্দ্রিক স্পাই ফিল্ম বানাতে; সেখানে আলিয়া ভাট থাকবেন।’

সব কিছু ঠিক থাকলে এটি হতে যাচ্ছে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের অষ্টম সিনেমা। ২০১২ সালে ‘এক থা টাইগার’ দিয়ে শুরু হয়েছিল এই ফ্র্যাঞ্চাইজি। এরপর একে একে মুক্তি পেয়েছে ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’ ও ‘পাঠান’। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘টাইগার ৩’।

‘গাঙ্গুবাই’ ছবিতে আলিয়া এছাড়া চলতি বছরের নভেম্বরে ‘ওয়ার ২’ সিনেমার শুটিং শুরু হবে। আর আগামী বছরের মাঝামাঝিতে শুরু হতে পারে ‘টাইগার ভার্সেস পাঠান’ সিনেমার চিত্রায়ন। এরপর পরিকল্পনা মাফিক আসবে নারীকেন্দ্রিক ছবিটি। 

প্রসঙ্গত, আলিয়া ভাট অভিনীত সর্বশেষ তিনটি ছবিই সাফল্য পেয়েছে। এগুলো হলো ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’, ‘আরআরআর’ ও ‘ব্রহ্মাস্ত্র’। আগামী ২৮ জুলাই মুক্তি পাবে তার নতুন সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। এছাড়া ১১ আগস্ট মুক্তি পাবে আলিয়ার প্রথম হলিউড সিনেমা ‘হার্ট অব স্টোন’। 

সূত্র: পিঙ্কভিলা

/কেআই/এমএম/
সম্পর্কিত
প্রকাশ্যে রণবীর-আলিয়ার ২৫০ কোটি রুপির বাংলো
প্রকাশ্যে রণবীর-আলিয়ার ২৫০ কোটি রুপির বাংলো
ফাহাদ ফাসিলকে নিয়ে আগ্রহী আলিয়া!
ফাহাদ ফাসিলকে নিয়ে আগ্রহী আলিয়া!
অভিষেকেই মুগ্ধতা ছড়ালেন আলিয়া
অভিষেকেই মুগ্ধতা ছড়ালেন আলিয়া
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প