২১ জুলাই থেকে পশ্চিমবঙ্গে ‘সুড়ঙ্গ’

বিনোদন রিপোর্ট
১৫ জুলাই ২০২৩, ১৪:০৩আপডেট : ১৭ জুলাই ২০২৩, ১২:০২

ওয়েব সিরিজ ‘কাইজার’ দিয়ে পশ্চিমবঙ্গের দর্শকের কাছে দারুণ পরিচিতি পেয়েছেন আফরান নিশো। তারও আগে বিভিন্ন নাটকে তাকে দেখে পছন্দ করেছে সেখানকার মানুষ। বলা হয়ে থাকে, ঢাকার মোশাররফ করিম-নিশো-অপূর্বদের ভক্ত বাংলাদেশের চেয়েও পশ্চিমবঙ্গে বেশি। ফলে ওপার বাংলার প্রেক্ষাগৃহে নিশোর ‘সুড়ঙ্গ’ মুক্তি নিয়ে চলছে জোর উত্তাপ।

ঢাকার ছবি কলকাতায় বার বার বেদম মার খেলেও, ধারণা করা হচ্ছে এবার ‘সুড়ঙ্গ’ দিয়ে সেই রেকর্ডটা ভাঙবে। ফলে ছবিটি কলকাতায় নিয়ে যেতে শুরু থেকেই পরিকল্পনা ছিলো সংশ্লিষ্টদের।

শুক্রবার (১৪ জুলাই) তারিখ সমেত আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে টলিউডের প্রভাবশালী প্রতিষ্ঠান এসভিএফ (শ্রী ভেঙ্কটেশ ফিল্মস)। তারাই পশ্চিমবঙ্গে ‘সুড়ঙ্গ’ পরিবেশনা করছে। ঘোষণা অনুযায়ী, আগামী ২১ জুলাই সেখানে মুক্তি পাচ্ছে ছবিটি।

সোশ্যাল বার্তায় এসভিএফ বলেছে, “অপেক্ষার অবসান। বাংলাদেশে ব্লকবাস্টার হিট হওয়ার পর ‘সুড়ঙ্গ’ এবার পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে আগামী ২১ জুলাই।”

তবে কতগুলো প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, সেটা এখনও জানায়নি এসভিএফ। বিষয়টি জানার জন্য ‘সুড়ঙ্গ’ নির্মাতা রায়হান রাফীকে কল করা হলেও তার সাড়া মেলেনি। তমে নায়িকা তমা মির্জা জানালেন, এরমধ্যে তিনিসহ রাফী-নিশোরা ভিসার আবেদন করেছেন। মুক্তির দিন না যেতে পারলেও দ্রুতই সেখানে যাবেন ছবিটির প্রমোশনে। তমা বলেন, ‘তিনদিন হলো আমরা ভিসার জন্য আবেদন করেছি। আশা করছি পেয়ে যাবো দ্রুত। কারণ, আমরা তো কাজে যাচ্ছি, ঘুরতে নয়। আমাদের ধারণা বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গেও ছবিটি সমান হিট হবে। সেই আভাসই পাচ্ছি।’

‘সুড়ঙ্গ’ পোস্টারে শিল্পীরা গত ২৯ জুন ঈদুল আজহায় বাংলাদেশের ২৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘সুড়ঙ্গ’। দর্শকের বিপুল আগ্রহে টানা হাউজফুল শো চলছে ছবিটির। যদিও দুই সপ্তাহ পেরিয়ে গেলেও নতুন হললিস্ট এখনও প্রকাশ করেননি সংশ্লিষ্টরা। ফলে এই মুহূর্তে দেশের কতগুলো প্রেক্ষাগৃহে ছবিটি চলছে, তা অস্পষ্ট। তবে প্রযোজক-পরিবেশকরা জোর গলায় বলেছিলেন, নতুন সপ্তাহে তাদের হলসংখ্যা বাড়বে এবং তা সবাইকে চমকে দেবে।

দেশের পাশাপাশি অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রেক্ষাগৃহেও প্রদর্শিত হচ্ছে ‘সুড়ঙ্গ’। এছাড়া ২১ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কেও মুক্তি পাচ্ছে ছবিটি। এরপর ২৮ জুলাই থেকে যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন অঙ্গরাজ্য মিলিয়ে শতাধিক প্রেক্ষাগৃহে চলবে বলে দাবি ছবিটির আন্তর্জাতিক পরিবেশক বায়স্কোপ ফিল্মসের।

উল্লেখ্য, ‘সুড়ঙ্গ’ সিনেমায় আফরান নিশোর সঙ্গে অভিনয় করেছেন তমা মির্জা। এছাড়াও আছেন শহীদুজ্জামান সেলিম, মোস্তফা মনওয়ার, মনির আহমেদ শাকিল প্রমুখ। সিনেমার আইটেম গানে নেচেছেন নুসরাত ফারিয়া। এটি যৌথভাবে প্রযোজনা করেছে আলফা আই ও চরকি।

/কেআই/এমএম/
সম্পর্কিত
হাউজফুল শোতে এগিয়ে নিশোর ‘দম’
হাউজফুল শোতে এগিয়ে নিশোর ‘দম’
ঈদের দিন এগিয়ে নিশোর ‘দম’, ১৮০০ টাকার টিকিটেও শো হাউজফুল
ঈদের দিন এগিয়ে নিশোর ‘দম’, ১৮০০ টাকার টিকিটেও শো হাউজফুল
পাইরেসির ভয়ে শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি পাবে ‘দম’!
পাইরেসির ভয়ে শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি পাবে ‘দম’!
‌‘আমি নূর, বাংলাদেশি মুসলমান, মনে রাইখ’
‌‘আমি নূর, বাংলাদেশি মুসলমান, মনে রাইখ’
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন