শাহরুখের সঙ্গে নাচলেন এক হাজার নারী নৃত্যশিল্পী!

বিনোদন ডেস্ক
২৬ জুলাই ২০২৩, ১৫:০৫আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১৫:৩৭

প্রথমবার ভারতের দক্ষিণী নির্মাতার নির্দেশনায় কাজ করলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। অভিনয়েও আছেন সেই অঞ্চলের দাপুটে তারকারা। ফলে ‘জাওয়ান’ ছবিটি নিয়ে আগ্রহের পারদ আগে থেকেই চড়া। কিছু দিন আগে প্রকাশ হওয়া প্রিভিউ তথা ট্রেলারে সেই আগ্রহের মাত্রা দিগন্ত ছাড়িয়েছে। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা দর্শক ছবিটি দেখার জন্য মুখিয়ে আছে।

এর মধ্যেই চমকপ্রদ এক খবর সামনে এলো। ‘জাওয়ান’ সিনেমায় একটি গান রয়েছে, যেটা বিশাল পরিসরে বানানো হয়েছে। আর ছবির প্রথম চমক হিসেবে সেই গানই প্রকাশ্যে আনা হবে শিগগির।

গানটির নাম ‘জিন্দা বান্দা’। এটি কম্পোজ করেছেন দক্ষিণী সিনেমার এই সময়ের হিট সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর। গানটিতে শাহরুখের সঙ্গে নেচেছেন ১ হাজারের বেশি নারী নৃত্যশিল্পী; যারা চেন্নাই, হায়দরাবাদ, বেঙ্গালুরু, মাদুরাই, মুম্বাইসহ ভারতের বিভিন্ন শহর থেকে এসেছেন। শুধু এই গানের পেছনেই ব্যয় করা হয়েছে ১৫ কোটি রুপি!

‘জাওয়ান’র ঘনিষ্ঠ এক সূত্রের দাবি, “জিন্দা বান্দা’ গানটি বিশাল পরিসরে বানানো হয়েছে। চেন্নাইতে পাঁচ দিন সময় নিয়ে এর শুটিং করা হয়েছে। দর্শকের উদযাপনের কথা মাথায় রেখেই এমন এলাহি কাণ্ড করেছেন নির্মাতা-শিল্পীরা।”

‘জাওয়ান’র দৃশ্যে শাহরুখ খান উল্লেখ্য, ‘জাওয়ান’ নির্মাণ করেছেন অ্যাটলি কুমার। এতে শাহরুখের সঙ্গে আছেন নয়নতারা, বিজয় সেথুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামনি, সুনীল গ্রোভারসহ অনেকে। অতিথি চরিত্রে হাজির হবেন দীপিকা পাড়ুকোন ও থালাপতি বিজয়ের মতো তারকা। আগামী ৭ সেপ্টেম্বর হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় একযোগে মুক্তি পাবে ছবিটি।

সূত্র: বলিউড হাঙ্গামা  

/কেআই/
সম্পর্কিত
কলকাতায় এক মঞ্চে মেসি-শাহরুখ
কলকাতায় এক মঞ্চে মেসি-শাহরুখ
বিতর্ক তুঙ্গে: কে কাকে কপি করলেন!
বিতর্ক তুঙ্গে: কে কাকে কপি করলেন!
ভক্তদের সঙ্গে আলাপে মজেছেন শাহরুখ
ভক্তদের সঙ্গে আলাপে মজেছেন শাহরুখ
শাহরুখকে ‘একঘেয়ে অভিনেতা’ বললেন নাসিরুদ্দিন!
শাহরুখকে ‘একঘেয়ে অভিনেতা’ বললেন নাসিরুদ্দিন!
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প