শতবর্ষের সেরা চলচ্চিত্রের তালিকায় ‘পথের পাঁচালী’

বিনোদন ডেস্ক
২৮ জুলাই ২০২৩, ১৩:১৫আপডেট : ২৮ জুলাই ২০২৩, ১৭:০৫

বাংলা ভাষার সিনেমায় নতুন দিগন্ত উন্মোচিত হয়েছিল ‘পথের পাঁচালী’র মাধ্যমে। ১৯৫৫ সালে মুক্তি পাওয়া এই সিনেমা নির্মাণ করেছিলেন কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়। নিজের নির্মিত প্রথম সিনেমাতেই তাক লাগিয়েছেন তিনি। যা যুগের সীমানা অতিক্রম করে সেরার তালিকায় উজ্জ্বল হয়ে আছে।

গেলো বছরের অক্টোবরে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস (ফিপরেস্কি)-র জরিপে ভারতের সর্বকালের সেরা সিনেমার খেতাব পেয়েছে ‘পথের পাঁচালী’। এবার এলো আন্তর্জাতিক স্বীকৃতি। বিখ্যাত ম্যাগাজিন টাইম-এর জরিপে পৃথিবীর ১০০ বছরের সেরা চলচ্চিত্রের তালিকায় জায়গা করে নিয়েছে সত্যজিতের অমর সৃষ্টি।

সত্যজিৎ রায় ১৯২০ থেকে ২০১০; মোট দশটি দশকের সেরা সিনেমা বাছাই করেছে টাইম। এতে ১৯৫০-এর দশকের সেরা ১০টি চলচ্চিত্রের মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছে ‘পথের পাঁচালী’। পুরো এক শতাব্দীর এই তালিকায় এটিই একমাত্র ভারতীয় সিনেমা।

ছবিটি নিয়ে টাইম ম্যাগাজিনের ওই প্রতিবেদনে বলা হয়েছে, “আর্থিক সংকটের কারণে কলকাতায় জন্ম নেওয়া সত্যজিৎ রায়ের তিন বছর লেগেছিল তার প্রথম সিনেমা ‘পথের পাঁচালী’র কাজ শেষ করতে। এটি ওই সব সিনেমার মধ্যে একটি, যেগুলো সমস্ত বাধা ডিঙিয়ে কালজয়ী হয়েছে, সেই সঙ্গে পৃথিবীর ইতিহাসে যেকোনও ভাষায় নির্মিত অন্যতম সুন্দর সিনেমা।”

পঞ্চাশের দশকে জায়গা পাওয়া অন্য সিনেমাগুলো হলো- ‘দ্য ব্যান্ড ওয়াগন’, ‘অন দ্য ওয়াটারফ্রন্ট’, ‘সেভেন সামুরাই’, ‘নাইটস অব ক্যাবিরিয়া’, ‘ভার্টিগো’, ‘দ্য ৪০০ ব্লোস’, ‘লিমিটেশন অব লাইফ’, ‘রিও ব্রাভো’ ও ‘সাম লাইক ইট হট’।

 ‘পথের পাঁচালী’র দৃশ্য উল্লেখ্য, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত বাংলা উপন্যাস অবলম্বনে ‘পথের পাঁচালী’ নির্মাণ করেন সত্যজিৎ রায়। এতে অভিনয় করেছিলেন কানু বন্দ্যোপাধ্যায়, করুণা বন্দ্যোপাধ্যায়, সুবীর বন্দ্যোপাধ্যায়, পিনাকী সেনগুপ্ত, উমা দাশগুপ্ত, চুনীবালা দেবী প্রমুখ। পরবর্তীতে এর দুটি সিক্যুয়েল নির্মিত হয়, এগুলো হলো ‘অপরাজিতা’ ও ‘অপুর সংসার’। তিনটি সিনেমাকে একসঙ্গে অপু ট্রিলজি বলে অভিহিত করা হয়।

/কেআই/
সম্পর্কিত
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’
একাডেমি জাদুঘরে সত্যজিৎ-শ্যাম বেনেগালদের সিনেমা  
একাডেমি জাদুঘরে সত্যজিৎ-শ্যাম বেনেগালদের সিনেমা  
জানা-অজানা ১০ তথ্যে সত্যজিৎ রায়
প্রয়াণ দিনে স্মরণজানা-অজানা ১০ তথ্যে সত্যজিৎ রায়
টরন্টো ও শিকাগো উৎসবে ‘প্রিয় সত্যজিৎ’
টরন্টো ও শিকাগো উৎসবে ‘প্রিয় সত্যজিৎ’
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?